চট্টগ্রামে চারজনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে একজন মীরসরাইয়ের জোরারগঞ্জ থানা এলাকার। অন্য তিনজন নগরীর আকবরশাহ ও হালিশহর থানা এলাকার। চারজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী।
বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম জানান, গত সোমবার ও গতকাল মঙ্গলবার (১০ জুন) চট্টগ্রামের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার এপিক হেলথ কেয়ারে হালিশহর এলাকার ৩০ বছর বয়সী নারী ও ২৭ বছরের এক যুবকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এ ছাড়া ৯ জুন মা ও শিশু হাসপাতালে পরীক্ষা শেষে জোরারগঞ্জ থানা এলাকার ৭৫ বছরের এক বৃদ্ধ ও নগরীর আকবরশাহ এলাকার ৫৫ বছরের এক নারীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে।
জাহাঙ্গীর আলম বলেন, করোনা মোকাবিলায় নতুন করে প্রস্তুতি নেওয়া হচ্ছে। দ্রুত আইসোলেশন হাসপাতাল নির্ধারণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামী শনিবার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হবে কোভিড টেস্ট। এরপর পর্যায়ক্রমে অন্যান্য স্থানেও শুরু হবে এ পরীক্ষা।
চলতি বছর চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্তের ঘটনা উল্লেখ করে সিভিল সার্জন জাহাঙ্গীর আলম বলেন, ‘কয়েক দিনের মধ্যে আশা করছি, ব্যাপক মাত্রায় কিট এসে যাবে। অন্যান্য যন্ত্রপাতি প্রস্তুত এবং হাসপাতালগুলোর প্রস্তুতির কাজও এগিয়ে চলছে। এবার চট্টগ্রামের আগে ঢাকায় সম্প্রতি করোনা রোগী শনাক্ত হয়েছে। ’
উল্লেখ্য, সম্প্রতি ভারতের এনবি ১.৮. ১ নামের নতুন ধরনটি ছড়িয়ে পড়ছে। বাংলাদেশে কোভিড-১৯-এর নতুন ধরন ছড়াচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত ২৩ মে বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এনবি ১.৮. ১ ধরনটির সংক্রমণের হার তুলনামূলক বেশি এবং এটি দ্রুত ছড়াচ্ছে।

জয়পুরহাটের আক্কেলপুরে চাঁদা না দেওয়ার অভিযোগে ‘মব’ সৃষ্টি করে এক ব্যবসায়ীর দোকান ও বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রধান আসামি রাজুকে গ্রেপ্তার করা হয়েছে।
৪ মিনিট আগে
শাকিল আহমেদের জন্য সম্পদ বিবরণীর ফরম নম্বর ০০৭২১৩ এবং ফারজানা রূপার জন্য ০০৭২১৪। আদেশ পাওয়ার পর ২১ কার্যদিবসের মধ্যে তাঁদের নিজেদের নামে থাকা সম্পদের পাশাপাশি স্বামী বা স্ত্রীর এবং নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে থাকা সব স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসাব দিতে হবে...
১৬ মিনিট আগে
বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীর তীরে ভেসে আসা অজ্ঞাতনামা কিশোরীর মরদেহ শনাক্ত করা হয়েছে। নিহতের নাম রোজামনি (১৫)। সে ভোলার চরফ্যাশন উপজেলার হাসানগঞ্জ গ্রামের মো. জাফর হোসেন ও রুনা বেগমের মেয়ে।
১৮ মিনিট আগে
গাজীপুরের কালীগঞ্জে গৃহবধূ কামরুন আক্তার হত্যার ৯ দিন পেরিয়ে গেলেও কেউ গ্রেপ্তার হয়নি। ডাকাতি ও হত্যার ঘটনায় কালীগঞ্জ থানা-পুলিশ, র্যাব-১, ডিবি ও সিআইডি যৌথভাবে তদন্ত করছে। দৃশ্যমান অগ্রগতি না থাকায় পরিবার বিচারহীনতার শঙ্কা প্রকাশ করেছে।
২১ মিনিট আগে