
বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশেও এর নতুন একটি উপধরনে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতি মোকাবিলায় ও সংক্রমণ ছড়িয়ে পড়া প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তর আজ বুধবার ১১ দফা জরুরি নির্দেশনা জারি করেছে।
আজ দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো. আবু জাফর দেশের বর্তমান করোনাভাইরাস পরিস্থিতি তুলে ধরে এই নির্দেশনাগুলো পড়ে শোনান।
লিখিত বক্তব্যে অধ্যাপক মো. আবু জাফর বলেন, ‘ভাইরাসজনিত সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। করোনাভাইরাসের কয়েকটি নতুন সাব-ভ্যারিয়েন্ট এরই মধ্যে চিহ্নিত হয়েছে।’
তিনি আরও জানান, আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণের বিস্তার প্রতিরোধে দেশের সব স্থল, নৌ ও বিমানবন্দরের আইএইচআর ডেস্কগুলোয় নজরদারি ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়গুলো জোরদার করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।
জনসাধারণের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে স্বাস্থ্য অধিদপ্তর নিম্নোক্ত করণীয়গুলো নির্দেশ করেছে:
সংক্রমণ প্রতিরোধে জনসাধারণের করণীয়
১. জনসমাগম যথাসম্ভব এড়িয়ে চলুন এবং উপস্থিত হতে হলে সে ক্ষেত্রে অবশ্যই মাস্ক ব্যবহার করুন।
২. শ্বাসতন্ত্রের রোগগুলো থেকে নিজেকে রক্ষার জন্য মাস্ক ব্যবহার করুন।
৩. হাঁচি বা কাশির সময় বাহু বা টিস্যু দিয়ে নাক-মুখ ঢেকে রাখুন।
৪. ব্যবহৃত টিস্যুটি অবিলম্বে ঢাকনাযুক্ত ময়লা ফেলার ঝুড়িতে ফেলুন।
৫. ঘন ঘন সাবান ও পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে ফেলুন (অন্তত ২০ সেকেন্ড)।
৬. অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ ধরবেন না।
৭. আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলুন এবং কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রাখুন।
সন্দেহভাজন রোগীদের ক্ষেত্রে করণীয়
৮. জ্বর, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হলে সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতে থাকুন।
৯. রোগীর নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে বলুন।
১০. রোগীর সেবাদানকারীরাও সতর্কতা হিসেবে মাস্ক ব্যবহার করুন।
১১. প্রয়োজন হলে কাছের হাসপাতালে অথবা আইইডিসিআর (০১৪০১-১৯৬২৯৩) অথবা স্বাস্থ্য বাতায়ন (১৬২৬৩)–এর নম্বরে যোগাযোগ করুন।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রস্তুতির বিষয়েও সংবাদ সম্মেলনে আলোকপাত করা হয়। জানানো হয় যে, করোনাভাইরাস নির্ণয়ের পরীক্ষা (rt-PCR, Rapid Antigen Test), টিকা (Vaccine), চিকিৎসা ব্যবস্থাপনা নির্দেশিকা (Management Guideline), ওষুধ (Medicines), অক্সিজেন (Medical grade Oxygen), প্রয়োজনীয় যন্ত্রপাতি (High-Flow Nasal Canula, Ventilator), আইসিইউ (ICU and HDU), কোভিড চিকিৎসার বিশেষায়িত সুবিধাসংবলিত নির্দিষ্ট হাসপাতাল (COVID Dedicated Hospital), সেবাদানকারীদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তাসামগ্রী (KN 95 Mask, PPE, Face Shield etc.) ইত্যাদিসহ COVID-19-সংক্রান্ত সব বিষয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে প্রস্তুতি চলমান।

আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এসব দাবি জানান আবরারের বাবা মো. বরকত উল্লাহ, মা রোকেয়া খাতুন, ছোট ভাই আবরার ফাইয়াজ, এক মামা ও এক চাচা। এ সময় প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গে কথা বলেন এবং পরিবারের সার্বিক খোঁজখবর নেন।
১৮ মিনিট আগে
আধুনিক, নিরাপদ ও আন্তর্জাতিক মানের বিমান পরিবহন এবং পর্যটন খাত গড়ে তুলতে সমন্বিত কার্যক্রমের পরামর্শ দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। শূন্যপদ পূরণ, চলমান কার্যক্রমের প্রতিবেদন এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের সুপারিশও করা হয়েছে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সরকারি খাসজমি উদ্ধার করে এলাকাটিকে সন্ত্রাসমুক্ত করার বড় উদ্যোগ নিয়েছে সরকার। সেখানে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গায় একটি আধুনিক পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে। একই সঙ্গে ওই এলাকার ৭২ একর জায়গায় স্থানান্তর করা হবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার।
১ ঘণ্টা আগে
অনুমতি ছাড়া বিদেশে অবস্থান এবং দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উপসচিব হাবিবা শারমিনকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় তাঁকে চাকরি থেকে বরখাস্ত করে গতকাল বুধবার প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনটি আজ বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে।
২ ঘণ্টা আগে