
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় চাতরী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার সিংহরা গ্রামের ওমকার দত্ত (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক স্থানীয় দিলীপ দত্তের ছেলে।
প্রতিদ্বন্দ্বী এক ইউপি সদস্যের সমর্থকদের হামলায়
নিহত ওমকার দত্তের চাচা দিলীপ দত্ত জানান, বুধবার সকালে নিজ বাড়ির ইউপি সদস্য প্রার্থী ধনঞ্জয় বিশ্বাস ভোলার পক্ষে ভোটারদের নির্বাচনী ভোটকেন্দ্রে নিয়ে যাওয়ার সময় ইউপি সদস্য প্রার্থী রঘুনাথ সরকারের সমর্থকেরা পিটিয়ে আহত করেন। ঘটনার পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র নেওয়ার পর অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় লোকজন জানান, সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে প্রায় ১ হাজার গজ দূরে বর্তমান ইউপি সদস্য ও নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী রঘুনাথ সরকারের সমর্থকেরা ওমকার দত্তকে মারধর করে আহত করেন।
এ ব্যাপারে জানতে চাইলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধনঞ্জয় বিশ্বাস ভোলা বলেন, ‘বর্তমান ইউপি সদস্য রঘুনাথ সরকারের লোকজন হামলা করে আমার বাড়ির কর্মী ওমকার দত্তকে পিটিয়ে হত্যা করেন।’
এদিকে অভিযুক্ত ইউপি সদস্য রঘুনাথ সরকার ওমকার দত্তকে হত্যার অভিযোগ অস্বীকার করে উল্টো ধনঞ্জয় বিশ্বাস ভোলা সমর্থকেরা তাঁর বাড়িতে হামলা করে বলে বলে অভিযোগ করেন।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ওসি দিদারুল ইসলাম শিকদার বলেন, বেলা সাড়ে ১১টায় চাতরীর সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে প্রায় কয়েক শ গজ দূরে এ ঘটনা ঘটে। তিনি আরও বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ করা হয়নি।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে