
মৃত্যুর আগে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ নিজের চোখ দান করার ইচ্ছা পোষণ করেছিলেন। কিন্তু তা আর হয়ে ওঠেনি। মৃত্যুর পর চোখ দান করার নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় তাঁর চোখ নেওয়া সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আনার পর চিকিৎসকেরা তাঁর মরদেহ পরীক্ষা করেন। মৃত্যুর পর একটি নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে আর চোখ নেওয়া যায় না। তাঁর ক্ষেত্রে এই সময়টা পার হয়ে গেছে।
এদিকে চট্টগ্রাম সেনানিবাসে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) বিকেল ৫টার দিকে সেনানিবাসের শহীদ ক্যাপ্টেন জসিম হলে এই জানাজা অনুষ্ঠিত হয়। এতে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
এরপর লাশ পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। পরিবারের সদস্যদের ইচ্ছা অনুযায়ী তাঁর ময়নাতদন্ত করা হয়নি। রাতে হাটহাজারীর ধলই ইউনিয়নে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করার কথা রয়েছে।
পরিবারের সদস্যরা জানান, হারুন-অর-রশীদ বলেছিলেন, মৃত্যুর পর তাঁকে যেন রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা না হয়। তাঁকে যেন সাধারণ লোকের মতো দাফন করা হয়।
এ বিষয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন আজকের পত্রিকাকে বলেন, ‘সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের পরিবারের লোকজনের সঙ্গে আমরা কথা বলছি।’ তাঁদের মতামত সাপেক্ষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে কি না, তা সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
আজ বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম ক্লাবের গেস্টহাউসের একটি কক্ষ থেকে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর বেলা ৩টা ২০ মিনিটের দিকে তাঁর লাশ সেনাবাহিনীর একটি অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম সিএমএইচে নেওয়া হয়।
এর আগে গতকাল রোববার চট্টগ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নেন সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ। এরপর ক্লাবের গেস্টহাউসের ৩০৮ নম্বর রুমে তিনি রাত্রি যাপন করেন। আজ চট্টগ্রাম আদালতে মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি ডেসটিনির একটি মামলায় তাঁর হাজিরা দেওয়ার কথা। তিনি ওই কোম্পানির প্রেসিডেন্ট ছিলেন।
কিন্তু সকালে তাঁর মোবাইলে কল করে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। তাঁর কক্ষের দরজায় নক করে ডাকাডাকি করা হলেও কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না।
একপর্যায়ে কক্ষের বারান্দার গ্লাস ভেঙে বিছানায় তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।
ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন জানান, ডেসটিনির আর্থিক কেলেঙ্কারির একটি মামলায় চট্টগ্রাম আদালতে আজ তারিখ ধার্য ছিল। এ কারণে তাঁদের সঙ্গে তাঁর (হারুন-অর-রশীদ) আদালতে যাওয়ার কথা ছিল।
তবে সময় হয়ে যাওয়ার পরও তিনি আসছিলেন না। তাঁকে কয়েক দফায় ফোন করেও পাওয়া যাচ্ছিল না। তিনি আরও জানান, তিনি অত্যন্ত সৎ ও সাধারণ জীবনযাপনে অভ্যস্ত মানুষ ছিলেন।

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় অবস্থিত দেশের একমাত্র সরকারি মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে ৫২টি অনুমোদিত পদের ৪২টিই শূন্য। সবচেয়ে বড় সংকট হলো খামারটি প্রতিষ্ঠার ৪২ বছরেও ভেটেরিনারি সার্জনের কোনো পদ সৃষ্টি হয়নি। এতে খামারের মহিষের স্বাস্থ্যসেবা ও জরুরি চিকিৎসা ঝুঁকির মুখে রয়েছে।
৪ ঘণ্টা আগে
একসময় সন্ধ্যা নামলে যে সড়কে থেমে যেত মানুষের চলাচল। ডাকাত ও ছিনতাইকারীদের ভয়ে অন্ধকার নামার আগেই দোকানপাট গুটিয়ে ফেলতেন ব্যবসায়ীরা। পথচারীদের জিম্মি করে সর্বস্ব কেড়ে নেওয়ার ঘটনা ছিল নিয়মিত। সেই সড়কের ভাতার মারি রেলক্রসিং এলাকায় তৈরি হচ্ছে উচ্চশিক্ষার নতুন ঠিকানা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।
৪ ঘণ্টা আগে
গাইবান্ধা সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে গিদারী ইউনিয়নের ‘কিশামত ফলিয়া ফারাজি পাড়া জামে মসজিদ মেরামত’ প্রকল্পে দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এই টাকার মধ্যে মসজিদ কমিটি পেয়েছে মাত্র ৪০ হাজার টাকা। বাকি টাকা আত্মসাৎ করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
নাটোরের বড়াইগ্রামে সরকারি খাদ্যগুদামে গত ৩১ আগস্ট শেষ হয়েছে চলতি মৌসুমের সরকারি গম সংগ্রহ অভিযান। কিন্তু পুরো ক্রয় মৌসুমে এক ছটাকও গম সংগ্রহ করতে পারেনি খাদ্য বিভাগ। এতে স্বল্প আয়ে চলা মানুষের কাছে কম দামে চাল ও আটার মতো খাবার পৌঁছে দেওয়া ওএমএস (খোলাবাজারে বিক্রি) কার্যক্রম নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।
৪ ঘণ্টা আগে