চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) এই সরকারি দুই সংস্থার মধ্যে বিরোধ সৃষ্টির অপপ্রয়াস চলছে বলে মন্তব্য করেছেন চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী। এ জন্য চউকের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীকে দায়ী করে তিনি বলেন, চউকের একজন ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আমাদের প্রতি দোষারোপ করে যে সকল কথা গণমাধ্যমে বলছেন তা আন্ত: সংস্থা বিরোধ সৃষ্টি করার অপপ্রয়াস। এ কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তাই প্রশ্ন জাগে ওই প্রকৌশলী কার এজেন্ডা বাস্তবায়ন করছেন।
আজ বুধবার নগরের আন্দরকিল্লায় পুরোনো নগর ভবনের কে বি আবদুস সাত্তার মিলনায়তনে চসিকের ষষ্ঠ পরিষদের অষ্টম সাধারণ সভায় এসব মন্তব্য করেন তিনি।
এ সময় চসিক মেয়র বলেন, প্রকল্প বাস্তবায়নকারী কর্তৃপক্ষের চরম উদাসীনতা ও দীর্ঘসূত্রতার কারণে মর্মান্তিক দুর্ঘটনাগুলো ঘটছে। একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে কষ্ট পেলেও তা লাঘবে আমার ক্ষমতা খুবই সীমিত। এ ক্ষেত্রে সেবা প্রদানকারী সংস্থাসমূহের মধ্যে সমন্বয় সাধনের নেতৃত্ব চসিক মেয়রকে দেওয়া হলে অনেক কিছুরই সমাধান হবে বলে আমি মনে করি। এ জন্য দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করি।
সরকারের মেগা প্রকল্প বাস্তবায়নে জনভোগান্তিগুলোকে চিহ্নিত করে তা সমাধানে চসিক ও চউক প্রকৌশলী পর্যায়ে একটি তদারকি কমিটি গঠিত হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, এই কমিটি সরেজমিনে গিয়ে সমস্যা শনাক্ত করলেও বাস্তব ক্ষেত্রে সমাধানের কোনো প্রতিফলন দেখা যায়নি।
চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সঞ্চালনায় প্যানেল মেয়র আব্দুস সবুর লিটন, মো. গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, চসিক সচিব খালেদ মাহমুদ, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিকসহ চসিক কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর ও বিভাগীয় কর্মকর্তারা বক্তব্য রাখেন। সভার শুরুতে কোরআন তিলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন চসিক মাদ্রাসা পরিদর্শক আলহাজ মাওলানা মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী।

দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) ‘আত্মহত্যার’ সময় ন্যাম ভবনের ফ্ল্যাটেই ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি তখন আত্মীয়স্বজন নিয়ে ডাইনিংয়ে খাওয়া-দাওয়া করছিলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রথম স্ত্রী মাকছুদা ইসলামও। এমপি নজরুল নামাজ পড়ার পরে খাওয়া-দাওয়ার আয়োজনে...
৩৫ মিনিট আগে
রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা এক নির্মাণশ্রমিককে চাপা দিয়েছে দ্রুতগতির একটি প্রাইভেট কার। এতে ঘটনাস্থলেই মেহেদী হাসান (২৪) নামের ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ। তাঁর কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না।
১ ঘণ্টা আগে
বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক রেহানা পারভীন হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত পলাতক আসামি তাঁর স্বামী আওলাদ হোসাইন। ২০২৪ সালের জুলাইয়ে স্ত্রী নিখোঁজ বলে প্রচার করে ফিরে যান অস্ট্রেলিয়ায়। স্ত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে মর্মে জাল মৃত্যু সনদ দেন সে দেশের সরকারি দপ্তরে। কিন্তু শেষ রক্ষা হলো না।
২ ঘণ্টা আগে
গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত করতে তিন বছরের প্রকল্প টেনে বাড়ানো হয়েছে ১৬ বছর। ব্যয় বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে ৫৫০ কোটি টাকা। তবু দূষণমুক্ত হয়নি রাজধানীর সবচেয়ে অভিজাত এলাকার এই জলাশয়। প্রকল্পটির অনিয়ম নিয়ে উত্থাপিত অডিট আপত্তিগুলোরও বড় অংশ অনিষ্পন্ন রয়েছে।
২ ঘণ্টা আগে