গতকাল শুক্রবার রাতে দুই ভাই ফিরেছেন প্রবাস থেকে। আজ শনিবার ভোরে বাবা ও ভাইদের সঙ্গে জড়িয়ে পড়েন বাগ্বিতণ্ডায়। একপর্যায়ে সংঘর্ষ বাধলে প্রবাসী দুই ভাইয়ের আঘাতে বড় ভাই, ভাবি, বাবাসহ ঝগড়া থামাতে আসা এক চাচাতো ভাই গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকায়।
এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য হাবিব উল্লাহ খোকন বলেন, শনিবার ভোরে ৭ নম্বর ওয়ার্ডের সর্দারপাড়ার আম্মার বাপের বাড়ি এলাকার মো. হোসেনের (৬০) বাড়িতে তাঁর সন্তানদের মধ্যে সংঘর্ষ হয়েছে। তাঁর দুই সন্তান দেলোয়ার হোসেন (২৮) ও মোহাম্মদ হেলাল (২৫) গতরাতে প্রবাস থেকে ফিরেছেন। আসার পর পারিবারিক বিভিন্ন বিষয়ে তাঁদের সঙ্গে বাবা ও বড় ভাই আনোয়ার হোসেনের (৩০) বাগ্বিতণ্ডা হয়। পরে সকালের দিকে সেটি সংঘর্ষে রূপ নেয়।
ইউপি সদস্য আরও বলেন, এ সময় তাঁরা কিরিচসহ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা করে। এতে প্রবাস ফেরত দুই ভাইয়ের কিরিচ ও লাঠির আঘাতে গুরুতর আহত হয় তাদের বাবা, বড় ভাই ও তাঁদের ভাবি নাহিদা আক্তার (২৩)। এ সময় তাঁদের ঝগড়া থামাতে এগিয়ে আসেন শামসুল ইসলামের ছেলে চাচাতো ভাই মো. নেজাম (২৭)। তিনিও আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে তাঁদের মধ্যে নেজামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এই বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ অভিযুক্ত দেলোয়ার ও হেলালকে আটক করে থানায় নিয়ে এসেছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে