
শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার অনেক অর্জন। ব্রাহ্মণবাড়িয়ার এ অর্জনগুলো দাঙ্গা ও গোষ্ঠীগত মারামারির কারণে ম্লান হয়ে যায় বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক শাহগীর আলম।
আজ মঙ্গলবার সকালের দিকে আখাউড়া উপজেলা মডেল মসজিদের সামনে বাংলাদেশ স্কাউটস আখাউড়া উপজেলা শাখার সার্বিক ব্যবস্থাপনায় দাঙ্গা বিরোধী ক্যাম্পেইনে জেলা প্রশাসক এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরও বলেন, ‘আইনমন্ত্রী আনিসুল হক কসবা-আখাউড়ায় সংসদ সদস্য হওয়ার পর থেকে দাঙ্গা বন্ধ হয়েছে। আবার যদি আপনারা এই দাঙ্গা হাঙ্গামা করেন, তাহলে আইনমন্ত্রীর অর্জনগুলো ম্লান হবে। তিনি শুধু আখাউড়া-কসবার নয়, তিনি জাতীয় পর্যায়ের একজন ব্যক্তিত্ব; তাঁর অর্জনগুলো যেন ম্লান না হয়।’
পুলিশ সুপার সাখাওয়াত হোসেন সম্পর্কে তিনি বলেন, পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়ায় যোগদানের পর থেকে দাঙ্গায় ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধারের প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। দেশীয় অস্ত্র উদ্ধার চলমান রাখার আহ্বান জানান জেলা প্রশাসক।
এ সময় আরও বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অংগ্যজাই মারমা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জামশেদ শাহ, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম প্রমুখ।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে