
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারও স্থলমাইন বিস্ফোরণে মোহাম্মদ বাবু নামে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লেম্বুছড়ি সীমান্তবর্তী ৪৯ নম্বর পিলারের শূন্যরেখায় মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
আহত মোহাম্মদ বাবু উপজেলার দোছড়ি ইউনিয়নের লেম্বুছড়ি বাহির মাঠ এলাকার বাদশা মিয়া ছেলে।
মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এই মাইন পুঁতে রেখেছিল বলে ধারণা স্থানীয়দের।
স্থানীয়রা জানান, বাংলাদেশি পণ্য পাচারের জন্য মিয়ানমার অংশে যান বাবু। ফিরে আসার সময় লেম্বুছড়ি বিওপির ৪৯ সীমান্ত পিলারের শূন্যরেখা এলাকায় পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণ হয়। এতে বাবুর বাঁ পায়ের হাঁটুর নিচের অংশ ক্ষতবিক্ষত হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুল হক বলেন, ‘সীমান্তে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়েছে বলে খবর পেয়েছি। চিকিৎসার জন্য তাকে নাইক্ষ্যংছড়ি হাসপাতালে নেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।’
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনাটি শুনেছেন। তিনি বিষয়টি খতিয়ে দেখছেন।

গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২৯ মিনিট আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
১ ঘণ্টা আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে