
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক এরায়বেল হল থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক কর্তৃপক্ষ। আজ শনিবার সকালে বিমানবন্দর থেকে প্রায় ৮০০ কার্টন বিদেশি ব্র্যান্ডের ‘MOND’ সিগারেট উদ্ধার করা হয়। উদ্ধার করা সিগারেটের আনুমানিক মূল্য ৯০ লাখ টাকা।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, দিনের সকল আন্তর্জাতিক ফ্লাইটের কার্যক্রম শেষ হওয়ার পর কর্তৃপক্ষ রুটিন তল্লাশি চালায়। সকাল ১০টা ৫০ মিনিটে বিমানবন্দরের Lost & Found (হারিয়ে যাওয়া ও খুঁজে পাওয়া) এলাকার দিকে ছয়টি বড় লাগেজ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। লাগেজের মালিক বা কোনো দাবিদার না থাকায় শুল্ক গোয়েন্দা দল লাগেজগুলো খুলে দেখে।
এ সময় ছয়টি লাগেজে ৮০০ কার্টন বিদেশি সিগারেট পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুল্ক ফাঁকি দিয়ে এসব সিগারেট পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল এবং কাস্টমসের নজরদারি এড়াতে পাচারকারীরা লাগেজগুলো পরিত্যক্ত রেখে পালিয়ে যায়।
এ বিষয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল বলেন, জব্দ করা সিগারেটের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে শুল্ক কর্তৃপক্ষ। উদ্ধার করা সিগারেটের আনুমানিক মূল্য ৯০ লাখ টাকা বলেও জানান বিমানের এই কর্মকর্তা।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। গত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে এই নিয়োগ...
৩৩ মিনিট আগে
হাফিজুল ইসলাম কার্গো ট্রাকে মালামাল নিয়ে আশুলিয়ার দিকে যাচ্ছিলেন। পথে ট্রাকটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তিনি ঢউর চৌরাস্তা এলাকার একটি গ্যারেজের সামনে গাড়ি থামান। পরে মেকানিককে গাড়ির ত্রুটি দেখানোর সময় হঠাৎ গাড়িটি স্টার্ট হয়ে যায় এবং হাফিজুলের বুকের ওপর উঠে যায়...
৪২ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুরের ঘোড়াঘাট সীমান্তবর্তী করতোয়া নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। ‘৭১-এর বিজয়’ ও ‘নয়ন মণি’ দলের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে জড়ো হন হাজারো দর্শনার্থী। নৌকা বাইচকে ঘিরে সীমান্তবর্তী এলাকায় সৃষ্টি হয় উৎসবের...
১ ঘণ্টা আগে
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া (কালীগঞ্জ) ঘাটের ইজারাদার দ্রব্যমূল্য বৃদ্ধির দোহাই দিয়ে লঞ্চ ভেড়ানোর (বার্দিং) ফি এক লাফে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন। এ নিয়ে কয়েক দিন ধরে ঢাকা-কালীগঞ্জ-ইলিশা (ভোলা) নৌপথের এই ঘাটে লঞ্চমালিক ও ইজারাদারের প্রতিনিধিদের মধ্যে চরম বিরোধ দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে