
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে হাজির হয়েছেন শতাধিক ভোটার। লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেছেন কেন্দ্র খোলার।
ঢাকা-১৭ সংসদীয় আসনের পশ্চিম ভাষানটেক এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয় ও পশ্চিম ভাষানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এমন চিত্র দেখা যায়। কেন্দ্র দুটি পাশাপাশি ভবনেই।
এই নির্বাচনে ২৯৮টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ। এর মধ্যে ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২ জন প্রার্থী। আসনটিতে প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমান ও জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এস এম খালিদুজ্জামান।
আসনটির একপ্রান্তে বাংলাদেশ মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয় ও পশ্চিম ভাষানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র। কেন্দ্র দুটিতে নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তিরা জানান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ১৯০ জন ভোটার। আর পশ্চিম ভাষানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ১৫১ জন ভোটার। কেন্দ্র দুটিতে সবাই নারী ভোটার।
সরেজমিনে দেখা যায়, উচ্চ বিদ্যালয়টির পাঁচ তলা ভবনের দুতলায় ভোট গ্রহণ শুরু হয়েছে। আর প্রাথমিক বিদ্যালয়টির নিচতলা ও দুতলায় ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়েছে।
ভোট দিতে আসা নুরুনাহার বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আগে আগে ভোট দিয়ে চলে যাব। অনেক বছর ধরে ভোট দিতে পারিনি।’ মালেকা বেগম বলেন, ‘বাসায় কাজ করি। ভোট দিয়ে কাজে যাব, তাই সকালেই ভোট দিতে আসলাম। ভালো লাগছে।’
নির্বাচন কমিশনের তথ্য মতে, ঢাকা-১৭ আসনে মোট ৩ লাখ ২৭ হাজার ৮৯৮ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭০ হাজার ১১৬ জন, নারী ১ লাখ ৫৭ হাজার ৭৭৪ জন ভোটার ও হিজড়া ভোটার ৮ জন। আসনটির ১২৪টি কেন্দ্রে আজ ভোটাররা ভোট দিচ্ছেন।

রাজশাহী বিভাগের ৩৯টি সংসদীয় আসনের সবগুলোতেই বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলের চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ভোটকেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
২ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের দক্ষিণ বনশ্রীর ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউটের দুটি শাখায় ভোট গ্রহণ চলছে। সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে ভোটাররা ভোট দিচ্ছেন। অবশ্য সকালের দিকে ভোটারদের চাপ একটু কম ছিল।
৬ মিনিট আগে
খুলনায় শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। জেলার কোথাও এখনো কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
১০ মিনিট আগে
লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, মানুষের দীর্ঘদিনের আশার প্রতিফলন হতে যাচ্ছে। এই ভোটের জন্য দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে। সেই কাঙ্ক্ষিত ভোট অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত ভোটের পরিবেশ খুবই ভালো রয়েছে। বিএনপির এই প্রার্থী জানান, যদি এভাবে ভোটের পরিবেশ ভালো
১৩ মিনিট আগে