চট্টগ্রাম বন্দরে কনটেইনার পাচারকালে একজনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে জেনারেল কার্গো বার্থ ইয়ার্ডে (জিসিবি) এই ঘটনা ঘটে। বন্দরের ৫ নন্বর গেট দিয়ে একটি ২০ ফুটের কনটেইনার পাচারের চেষ্টা করা হয়েছিল বলে জানা যায়।
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানান, আজ বৃহস্পতিবার দুপুরে জেনারেল কার্গো বার্থ ইয়ার্ড (জিসিবি) থেকে কনটেইনার পাচারকালে সিঅ্যান্ডএফ এজেন্ট সিবা কার্গো ইন্টারন্যাশনাল লিমিটেডের মো. আরিফুল ইসলাম নামের (জাতীয় পরিচয়পত্র নম্বর-২৮৬৯৬৪২০২১) একজন জেটি সহকারীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় সোপর্দ করা হয়।
বন্দর সূত্র জানায়, নিয়ম-বহির্ভূতভাবে কনটেইনার ডেলিভারির চেষ্টাকালে বন্দর নিরাপত্তা বিভাগের লোকজন আনুমানিক ১২ ঘটিকায় চট্টগ্রাম বন্দরের জিসিবি ৫ নম্বর গেটে সিঅ্যান্ডএফ এজেন্ট সিবা কার্গো ইন্টারন্যাশনাল লিমিটেডের অনুকূলে অন চেসিস কনটেইনার নম্বর গজকট ৭১৩৩৫৮৬ ঢ ২০ পাচারের উদ্দেশ্যে জেটি সহকারী মো. আরিফুল ইসলাম (জাতীয় পরিচয়পত্র নম্বর-২৮৬৯৬৪২০২১) ডকুমেন্ট জালিয়াতি করেন।
৫ নম্বর গেটে পাস সংগ্রহকালে নিরাপত্তা বিভাগ কর্তৃক বিশেষ তৎপরতায় ঘটনাস্থলে আটক হয়।
চুরি প্রতিরোধে বর্তমানে বন্দরে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা জোরদার রয়েছে।

রাজধানী ঢাকায় গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত তিন দিনে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি পুলিশের। পুলিশ বলেছে, কয়েকটি ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তে এমন তথ্য মিলেছে।
২ ঘণ্টা আগে
আন্দোলনের নেতৃত্ব দিয়ে পরিচিতি; এরপর একে একে বিতর্কিত কর্মকাণ্ডে আলোচনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার। শিক্ষার্থীদের মারধর, লাইব্রেরিতে হামলা, শিক্ষক-প্রশাসনের সঙ্গে সংঘাত, মব সৃষ্টি করে ডিনদের পদত্যাগে বাধ্য করা, চাঁদাবাজি ও হত্যাকাণ্ডে...
২ ঘণ্টা আগে
টাঙ্গাইল জেলায় অর্ধেকের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। ১২ উপজেলায় ১ হাজার ৬২৩ বিদ্যালয়ের মধ্যে ৮৮৮টিই প্রধান শিক্ষক ছাড়া চলছে। সহকারী শিক্ষকের আরও ৫৭১ পদ খালি। সব মিলিয়ে ১ হাজার ৪৫৯ শিক্ষকের পদ শূন্য রয়েছে। এমনকি কোনো বিদ্যালয়ে শিক্ষকের পদসংখ্যা পাঁচজন থাকলেও কর্মরত আছেন...
৩ ঘণ্টা আগে
রাজশাহী থেকে নীলফামারীর চিলাহাটিগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি কোচের স্প্রিং ভেঙে বগি লাইনচ্যুত হয়। সম্প্রতি এ দুর্ঘটনা ঘটে জয়পুরহাটের আক্কেলপুরে। শুধু বরেন্দ্র ট্রেনই নয়, এমন ছোট-বড় দুর্ঘটনা প্রায়ই ঘটছে রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনে। এসব ট্রেন যেখানে মেরামত করা হয়, সেই সৈয়দপুর...
৩ ঘণ্টা আগে