
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী সড়কের স্টারশিপ এলাকায় শীতল ঝরনা খালের ওপর ধসে পড়া সেতু পরিদর্শন করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। আজ শুক্রবার সকালে সেতুটি পরিদর্শন করেন তিনি।
তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শিল্প উপদেষ্টা জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের প্রতিনিধিকে পথচারী ও স্থানীয় জনসাধারণের সর্বোচ্চ সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত সেতুটি নির্মাণের নির্দেশ দিয়েছেন। পরিদর্শনকালে চট্টগ্রামের জেলা প্রশাসক, গণপূর্ত অধিদপ্তর ও সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া আজ সকালে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ ‘জুলাই স্মৃতি উদ্যানে’ (আগের নাম শিশুপার্ক) জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন শিল্প উপদেষ্টা। তিনি বলেছেন, জুলাইয়ে শহীদ, আহত ও অংশগ্রহণকারীদের সারা জীবন মনে রাখতে হবে। তাঁদের অবদানের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বারের মতো; এটা নিয়ে কোনো প্রশ্ন নেই।
আদিলুর রহমান খান বলেন, ‘আমরা তো বটেই, এরপর যে সরকারগুলো আসবে, তাদেরও মনে রাখতে হবে। বাংলাদেশের মানুষ এটাই চায়।’
জুলাই স্মৃতিস্তম্ভের বিষয়ে শিল্প উপদেষ্টা বলেন, ‘স্মৃতিস্তম্ভ তো চট্টগ্রামে একটা লাগবেই। এটা কোথায় হবে, সেটা নিয়ে একটা আলোচনা ছিল। যেহেতু শহীদদের নামে এই পার্ক, তাই চিন্তা করা হয়েছে, এই পার্কের মাঝখানে যদি করা যায়। এটার জন্য একটা ডিজাইন লাগবে, যেটা সবচেয়ে সুন্দর হয়, সে রকম কিছু একটা ভাবছি করার।’ তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার মতামত নিতে হবে। মতামত নিয়ে এটা এমন জায়গায় স্থাপন করতে চাই, যাতে চট্টগ্রামের যাঁরা শহীদ, তাঁদের স্মৃতি অম্লান থাকে।’
এ সময় শিল্প উপদেষ্টার সঙ্গে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফরিদপুরের মধুখালীতে নদীভাঙন থেকে রক্ষা পেতে পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) তীর সংরক্ষণকাজের জন্য স্বেচ্ছায় জমি দিয়েছিলেন এলাকাবাসী। আরসিসি ব্লক দিয়ে নদীর তীর বাঁধাইয়ের জন্য ওই জমিতে খননকাজ করে পাউবো। কিন্তু নদীর জমির পাশাপাশি ব্যক্তিগত জমির খনন করা মাটিও নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
৩ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়াসিম আকরামের বিরুদ্ধে এলডিডিপির (লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট) টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৬ মে লিখিত অভিযোগ দিয়েছেন জুয়েল রানা নামের এক ভুক্তভোগী।
৩ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে মামলায় দুধের শিশুকে নিয়ে কারাবন্দী ফারহানা আক্তার শিল্পীকে জামিন দিয়েছেন আদালত। বুধবার (১৩ মে) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহ জামাল মানবিক বিবেচনায় তাঁর জামিন মঞ্জুর করেন।
৪ ঘণ্টা আগে
জেলা প্রশাসনের পূর্বঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আম সংগ্রহের উৎসব। আজ বুধবার (১৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা শহরের ফিরোজ রোডের একটি আমবাগানে গাছ থেকে আম সংগ্রহের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।
৪ ঘণ্টা আগে