খাগড়াছড়ির দীঘিনালা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শান্তি পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৪-০১৮১) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেছে। এতে একজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আলুটিলা এলাকায় এ ঘটনা ঘটে।
খাগড়াছড়ি সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে বাস দুর্ঘটনায় আহত প্রায় ২৬ জনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে মো. মাসুদ (৪৫) নামে একজনের মৃত্যু হয়। গুরুতর আহত সালমা আক্তার নামে আরেক জনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
তারা হলেন বিনয় জ্যোতি চাকমা, রমেনা বেগম, আরিফুর রহমান, আবুল খায়ের, মো. রুবেল, মো. ইয়াকুব আলী, মো. নজরুল ইসলাম। অন্যদের নাম– পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জেলা ডেপুটি সিভিল সার্জন রতন খীসা আজকের পত্রিকাকে বলেন, ‘আহতদের চিকিৎসা নিশ্চিত করার জন্য চিকিৎসকেরা কাজ করছেন। নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।’
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীর হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। দুর্ঘটনাকবলিত শান্তি পরিবহনের গাড়িটি উদ্ধারের কাজও শুরু হয়েছে।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৪১ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে