Ajker Patrika

চাঁদপুরের নির্বাচনী সহিংসতায় ২ জন নিহত

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১৯: ৩২
চাঁদপুরের নির্বাচনী সহিংসতায় ২ জন নিহত

নির্বাচনী সহিংসতায় চাঁদপুরে দুজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনী সহিংসতার ছুরিকাঘাতে তাঁরা মারা যান। 
 
নিহত ব্যক্তিদের মধ্যে একজন কচুয়ার সাচার এলাকার হাতিরবন্ধের শহীদ উল্লাহর ছেলে শরীফ হোসেন। অপরজন পার্শ্ববর্তী শরীয়তপুরের বাসিন্দা বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তাঁর নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। 
 
জানা যায়, দুই সদস্য প্রার্থীর মধ্যে সংঘর্ষ দেখা দিলে ঘটনাস্থলে ছুরিকাঘাতের শিকার হন শরীফ। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। অন্যদিকে হাইমচরের নীলকমল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাহেরচর এলাকায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতে অপরজন মারা গেছেন। 
 
চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
উল্লেখ্য, সারা দেশে পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আজ বুধবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চললেও বিভিন্ন জায়গায় সহিংসতা ও অনিয়মের অভিযোগ উঠেছে। এতে এখন পর্যন্ত ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। 
 
 
 
 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত