
চট্টগ্রামের মিরসরাই উপজেলার শাহেরখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হত্যা মামলায় আসামি চারজনকে গ্রেপ্তার করেছে মিরসরাই থানার পুলিশ। আজ বুধবার সকাল ১০টায় তাঁদের কোর্টে চালান করা হয়।
নিহত ব্যক্তি ওই ইউনিয়নের ছয়বার নির্বাচিত সাবেক ইউপি সদস্য আবুল কাশেম মেম্বার। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—বেলায়েত হোসেনের ছেলে আবদুল্লাহ আল ফাহাদ (১৯), মৃত নুরুজ্জামানের ছেলে নজরুল ইসলাম (২৮), মৃত দেলোয়ার হোসেনের ছেলে মো. সিরাজ (৬০), আবু নুরের ছেলে মীর হোসেন (২২)। তাঁরা সবাই শাহেরখালী ইউনিয়নের।
থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামিরা। আসামিদের দেওয়া তথ্যমতে, হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি আসামি আবদুল্লাহ আল ফাহাদের চাচার ঘর থেকে উদ্ধার কো হয়েছে। তাঁদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হবে বলে জানায় পুলিশ।
আসামি আবদুল্লাহ আল ফাহাদের বরাত দিয়ে পুলিশ জানায়, ফাহাদ জ্বালানি কাঠের (লাকড়ি) ব্যবসা শুরু করেন। মিরসরাইয়ের একজনের কাছ থেকে তিনি বাকিতে ৩ হাজার টাকার লাকড়ি কেনেন। স্থানীয় একজনের কাছে সেই লাকড়ি বাকিতে বিক্রি করেন। এদিকে পাওনাদার টাকার জন্য তাঁকে চাপ দিতে থাকলে তিনি কোনো উপায়ে টাকার ব্যবস্থা না করতে পেরে ছিনতাইয়ের পরিকল্পনা করেন।
পরিকল্পনা অনুযায়ী গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় দক্ষিণ মঘাদিয়াঘোনা এলাকার একটি ব্রিজের ওপর ফাহাদ, সাজ্জাদ, মীর হোসেন তিনজন মিলে অপেক্ষা করতে থাকেন। এ সময় একজন পথচারীকে আসতে দেখে তাঁর গতি রোধ করেন। এ সময় পথচারী আবুল কাশেম মেম্বার তাঁকে চিনে ফেলায় ছুরিকাঘাত করে খালের পাশে ফেলে যান।
পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে রাত ১০টায় তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। গতকাল দিবাগত রাত ৩টায় তিনি মারা যান। আসামিরা আটক হওয়ার পর জানতে পারেন, সাবেক ইউপি সদস্য আবুল কাশেম মারা গেছেন। গত সোমবার রাতে এ ঘটনায় নিহত আবুল কাশেমের স্ত্রী বিবি ফাতেমা বাদী হয়ে মিরসরাই থানায় মামলা দায়ের করেন। রাতেই পুলিশ চার আসামিকে গ্রেপ্তার করে।
মিরসরাই থানার পরিদর্শক (তদন্ত) মো. অলি উল্লাহ জানান, আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনেক তথ্য পাওয়া গেছে। তাঁদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হবে। তদন্তে ঘটনার মূল রহস্য উদ্ঘাটন হবে।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে