Ajker Patrika

নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ২২: ৪৩
নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

নাশকতার মামলায় চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সরোয়ার উদ্দিন সেলিমকে (৪৯) গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার নগরীর কোতোয়ালি সিনেমা প্যালেস মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি মিরসরাই উপজেলার মিঠানালা গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে।

র‍্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে জানান, গত ৮ নভেম্বর অবরোধের সমর্থনে মিরসরাই এলাকায় যানবাহন চলাচলে বাধা সৃষ্টি, ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনা ঘটে। এই ঘটনায় দায়ের করা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

তিনি আরও বলেন, তাঁর বিরুদ্ধে চট্টগ্রামে কোতোয়ালি, মিরসরাইসহ বিভিন্ন থানায় নাশকতা, হত্যাচেষ্টাসহ ৯টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে মিরসরাই থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এ কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত