
চট্টগ্রামে সাগরিকা মোড়ে বাসের ধাক্কায় পুলিশের ১৩ সদস্য আহত হওয়ার ঘটনায় পলাতক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে পাহাড়তলী ফইল্যাতলী বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার চালকের নাম মো. নাহিদুল ইসলাম স্বপন।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান আজ রোববার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।
ওসি বলেন, এই দুর্ঘটনায় শিল্প পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেন মোল্লা বাদী হয়ে সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযুক্ত নাহিদুল ইসলাম স্বপনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে গতকাল সকালে পুলিশের একটি পিকআপ ভ্যান পাহাড়তলী থানাধীন সাগরিকা মোড় অতিক্রম করছিল। এমন সময় অলংকারগামী ১১ নম্বর রুটের একটি দ্রুতগামী বাস পিকআপ ভ্যানের মাঝ বরাবর ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি উল্টে যায়। ওই ঘটনায় পিকআপ ভ্যানে থাকা শিল্প পুলিশের ১৩ জন সদস্য আহত হন। পরে তাঁদের উদ্ধার করে চমেক (চট্টগ্রাম মেডিকেল কলেজ) হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করলেও চালক ও সহকারী পালিয়ে যান।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে