
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রান্না করার চুলার ধোঁয়া নিয়ে সংঘর্ষের খবর পাওয়া গেছে। সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হন। ঘটনাটি ঘটেছে উপজেলার কুণ্ডা ইউনিয়নের কুণ্ডা গ্রামে। গত বুধবার ও বৃহস্পতিবার এই দুই দিন থেমে থেমে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা বলেন, গত ৮ সেপ্টেম্বর রাতে রুপালী বেগম চুলায় রান্না করছিল। সে সময় চুলার ধোঁয়া যেন পার্শ্ববর্তী বাবর আলীর বাড়িতে না যায় সে বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। সে সময় নারীসহ তিনজন আহত হয়। তারপরই রুপালী বেগম একই পাড়ায় নিজের বাবার বাড়িতে চলে যান। পরের দিন ৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ৯টার দিকে রুপালীর বাবার বাড়িতেও অতর্কিত হামলা করেন বাবর আলীর লোকজন। এ সময় গ্রামের লোকজন দুই পক্ষকে সমর্থন করে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী সংঘর্ষে দুই পক্ষের ২০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামায়।
এই সংঘর্ষে আক্কাস আলীর পক্ষের আহত ব্যক্তিরা হলেন, মো. সাজু মিয়া, জুবায়েদ মিয়া, খদিজা বেগম, সুখন ভূঁইয়া, ফয়সল মিয়া, জাহের মিয়া, তাওহিদ মিয়া, রুহেনা বেগম, কামাল ভূঁইয়া, রুপালী আক্তার ও নোয়াব ভূঁইয়া। অপরদিকে বাবর আলীর পক্ষের আহত ব্যক্তিরা হলেন, জুম্মন মিয়া, সায়েদ মিয়া, শরফত আলী, বাবর আলী, শাহজাহান মিয়া, আয়েশা বেগম ও নাহিদা বেগম।
আক্কাস আলীর মেয়ে রুপালী অভিযোগ করে বলেন, চুলার ধোঁয়া যেন তাদের বাড়িতে না যায় এ নিয়ে আমার ওপর বাবর আলীর লোকজন মারধর করে। পরে আমি ভয়ে বাবার বাড়িতে চলে যাই। সেখানে গিয়েও তারা আমাদের লোকজনদের পিটিয়ে জখম করে। তিনি আরও বলেন, বাবর আলীর দুই ছেলে আমাকে বিবস্ত্র করে পিটিয়ে বাম হাতটি ভেঙে দিয়েছে। আমার ও আমার বোনের কানের ও গলার স্বর্ণের চেইন নিয়ে যায়।
নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার বলেন, রান্নার চুলার ধোঁয়া নিয়ে আপন দুই ভাইয়ের পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ২০ জন সামান্য আহত হয়েছে। তবে এখন পর্যন্ত কোন পক্ষই থানায় মামলা করেনি।

নরসিংদীর রায়পুরায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক উপসহকারী প্রকৌশলী ও তাঁর সঙ্গে থাকা কর্মীদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। পরে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় প্রকৌশলীসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
খুলনা শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির (২২) দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন। আজ সোমবার রাত পৌনে ১০টার দিকে নগরীর টুটপাড়া দরবেশ মোল্লা গলির সামনে অ্যাড. আইয়ুব আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত সাব্বির টুটপাড়া মুজাহিদ সড়কের বাসিন্দা শাহ আলমের ছেলে।
২ ঘণ্টা আগে
সংসদ সদস্য রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়াকে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভায় প্রধান অতিথি করা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিতর্কের মধ্যে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন চন্দ্র দে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলামকে বদলি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে এসেছিলেন এই চৌক্কার খালে। তিনি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সবাইকে একত্র করে নিজে কোদাল হাতে খাল খনন শুরু করেন। মাটি কেটেছেন। তাঁর তখন চিন্তা-ধারণার মধ্যে ছিল যে—এই খাল যখন খনন হবে, খালের দুই পাড়ে গাছ থাকবে।
২ ঘণ্টা আগে