
চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির সময় চট্টগ্রাম কাস্টমস হাউস তালাবদ্ধ রাখায় তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক এই ব্যবস্থা নেওয়া হয়।
গতকাল মঙ্গলবার এই প্রজ্ঞাপন জারি করা হয়। জাকির হোসেনকে এনবিআরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে।
এর আগে ১ জুলাই আজকের পত্রিকায় চট্টগ্রাম কাস্টমস নিয়ে ‘নজিরবিহীন কর্মবিরতি, তোপের মুখে কাস্টমস’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
এদিকে এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সরকারের ‘নির্দেশনা অমান্য করে’ কাস্টমস হাউস বন্ধ রাখায় জাকির হোসেনের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন কর্মকর্তা মো. জাকির হোসেন ২১ ও ২৮ জুন তারিখে কর্মস্থলে উপস্থিত হননি। অথচ এর আগে ১৮ জুন এনবিআর এক আদেশে ২৮ জুনের সাপ্তাহিক ছুটি বাতিল করে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিলেন। তিনি সেই নির্দেশ অমান্য করে চট্টগ্রাম কাস্টমস হাউস শনিবার ও রোববার বন্ধ রেখে আমদানি-রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত করে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি করায় তাঁর বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সরকারি চাকরি (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৮ এর ধারা ৩৯ (১)-এর কথা বলা হয়। সাময়িকভাবে বরখাস্তের পাশাপাশি তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।’
মো. জাকির হোসেন বরখাস্ত হওয়ার পর ওই পদে কাস্টমসের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ তফছির উদ্দিন ভুঁঞাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

মেট্রোরেলের নিয়ন্ত্রণ নিয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মধ্যে আবার রশি টানাটানি চলছে। মেট্রোরেল পরিষেবাকে ‘অত্যাবশ্যক পরিষেবা’ ঘোষণার জন্য মেট্রোরেল আইন, ২০১৫ সংশোধনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ডিএমটিসিএলের প্রস্তাব ঘিরে এবারের....
৩৩ মিনিট আগে
খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজারের কাছাকাছি চলে গেছে। এখানে দিন দিন ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করেছে। সরকারি হিসাবের তুলনায় আক্রান্তের সংখ্যা কয়েক গুণ। হাসপাতালগুলোতে রোগীদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। মশকনিধন কার্যক্রম জোরদার করা হলেও কোনো কাজ হচ্ছে না।
১ ঘণ্টা আগে
রংপুরের কাউনিয়ায় কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার তিস্তা সেতু সংলগ্ন নদীর পাড়ে জেলা পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
৩ ঘণ্টা আগে
বারণই নদে মাছ মরে ভেসে ওঠার ঘটনায় তিন সদস্য তদন্ত কমিটি বারণই নদ পরিদর্শন করে ৪টি স্থান নদের পানির নমুনা সংগ্রহ করেছি। পানি ল্যাবে পরীক্ষা করে মাছ মরে ভেসে ওঠার প্রকৃত কারণ উদ্ঘাটন করা যাবে। আর বারণই নদে ৮টি স্থানে মাছের...
৪ ঘণ্টা আগে