
কাপ্তাই সেনা জোনের বিশেষ অভিযানে রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে নিখোঁজ হওয়া বাংগালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদো মং মারমাকে (৫০) উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে গাইন্ধা ইউনিয়নের লংগদুপাড়া এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। গত ২৫ আগস্ট নিখোঁজ হন আদোমং মারমা নিখোঁজ হন। বিষয়টি নিশ্চিত করেন চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনছারুল করিম।
আদোমং মারমার পারিবারিক সূত্রে জানা যায়, আদোমং চেয়ারম্যান ঘটনার দিন সকাল সাড়ে ৯টায় তাঁর নিজ বাড়ি থেকে বাংগালহালিয়া ইউপি সদস্যদের সম্মানী তুলতে রাজস্থলী উপজেলা সদরের সোনালী ব্যাংকের উদ্দেশ্যে রওনা দেন। কাজ শেষে বাংগালহালিয়া ফিরে আসার সময় পার্বত্য চট্টগ্রামের একটি আঞ্চলিক সশস্ত্র সংগঠন তাঁকে অপহরণ করে। এদিকে চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ না হওয়ায় এবং বাড়িতে না ফেরায় তাঁর নিখোঁজ হওয়ার বিষয়টি পরিবারের সদস্যরা রাতে আর্মি ক্যাম্পে জানায়। এ ছাড়া নিখোঁজের ব্যাপারে চেয়ারম্যানের পরিবার চন্দ্রঘোনা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পরিবার সূত্রে আরও জানা জানা যায়, আদোমং চেয়ারম্যান নিখোঁজ হওয়ার পর গত ২৬ আগস্ট রাত থেকে অপহরণকারীরা বিভিন্ন মোবাইল নম্বর থেকে চেয়ারম্যানের স্ত্রী ও পরিবারের সদস্যদের কাছে মুক্তিপণ চেয়ে ফোন দিতে থাকে।
কাপ্তাই সেনাবাহিনী সূত্রে জানা যায়, মুক্তিপণ চাওয়ার বিষয়টি স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানার পর অপহরণকারীদের অবস্থান শনাক্তকরণে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তা নেয়। এদিকে অপহরণকারীরা বিভিন্ন সময়ে অপহৃত ব্যক্তিকে স্থানান্তর করতে থাকে। একপর্যায়ে মঙ্গলবার বিকেলে খবর পাওয়া যায় যে, অপহরণকারীদের একটি দল ইউপি চেয়ারম্যানসহ গাইন্ধা ইউনিয়নের লংগদুপাড়া এলাকা দিয়ে যাবে। কাপ্তাই সেনা জোনের একটি দল সেখানে গোপনে অবস্থান নেয়। এ সময় সেনাবাহিনীর অবস্থান জানতে পেরে সশস্ত্র দলটি অপহৃত আদো মং চেয়ারম্যানকে হাত-পা বাধা অবস্থায় ফেলে পালিয়ে যায়। তারপর আদোমং চেয়ারম্যানকে সেনা সদস্যরা উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সেনাবাহিনী তাকে তার পরিবারের কাছে ফেরত দেওয়া হয়।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
১৮ মিনিট আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৪৪ মিনিট আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে