আগস্ট মাসের শুরুতে জ্বালানি তেলের দাম বাড়ার পর থেকে বাড়তে শুরু করে মাছ, মুরগিসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। মাছ, মাংসের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে সবজির দাম। এক মাসের ব্যবধানে এখন সবজির দাম কিছুটা কমলেও মাছের বাজার ঊর্ধ্বমুখী। বাজারে সবচেয়ে কম দামের মাছ তেলাপিয়াও এখন দেড় শ টাকার নিচে মিলছে না।
ব্যবসায়ীরা কারসাজি করে মাছের দাম বাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ ক্রেতাদের। নিম্ন আয়ের লোকজন বলছেন, মাছের বাজারের যা অবস্থা। তাতে সপ্তাহে একদিনও মাছ খাওয়ার সাহস করতে পারছেন না তারা। তবে বিক্রেতারা বলছেন, এখন পাইকারিতে মাছের দাম বেশি, তাই বেশি দামে তাঁদের বিক্রি করতে হচ্ছে।
পাহাড়তলী বাজারে কথা হয় সরকারি চাকরিজীবী রিয়াজ উদ্দিনের সঙ্গে। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আগে দুই থেকে আড়াই হাজার টাকা দিয়ে এক সপ্তাহের বাজার করতে পারতাম। এখন সবকিছুর দাম এমনভাবে বাড়ছে, তাতে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা দিয়েও পুরো সপ্তাহের বাজার করতে পারছি না। বিশেষ করে মাছের দাম এত বেশি। এখন মাছ খাওয়ার সাহস করতেই কষ্ট হয়। নির্ধারিত বেতনে পরিবার চালানো এখন কঠিন হয়ে পড়ছে।’
পাহাড়তলী কাঁচা বাজারসহ চট্টগ্রাম নগরীর একাধিক বাজারে খোঁজ নিয়ে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে বাজারে সব ধরনের মাছ কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। বাজারে এখন ছোট সাইজের প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২৫০ টাকায়। মাঝারি সাইজের (এক কেজি ওজন) প্রতি কেজি ২৫০ থেকে ৩৫০ টাকায়। কাতল মাছও একই দামে বিক্রি হচ্ছে। তবে বড় সাইজের কাতল মাছ ৩৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। রুপ চাঁদা বিক্রি হচ্ছে ৬৫০ থেকে ৮০০ টাকায়। চিংড়ি বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১০০০ টাকায়। মাঝারি ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০০ থেকে ৮০০ টাকায়। এছাড়া লইট্যা বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৮০ টাকায়। তেলাপিয়া ১৫০ থেকে ১৮০ টাকায় এবং পাঙাশ ১৭০ টাকা কেজি দরে। বিক্রেতারা জানিয়েছেন, সরবরাহ কম থাকায় মাছের দাম কমছে না।
এদিকে বাজারে মাছের দাম ঊর্ধ্বমুখী থাকলেও কিছুটা কমছে সবজির দাম। দুই সপ্তাহ আগে যেই কাঁচা মরিচ বিক্রি হয়েছিল ১৮০ থেকে ২০০ টাকায়। শুক্রবার ওই কাঁচা মরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। তবে কাঁচা মরিচ ছাড়া অন্য সবজির দাম অনেকটাই অপরিবর্তিত রয়েছে। বাজারে এখন প্রতি কেজি পটল, ঝিঙ্গা, ঢ্যাঁড়স, কাঁকরোল বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়। বেগুন, বরবটি, করলা বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়। টমেটো, গাজর বিক্রি হচ্ছে ১০০ টাকায়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নারীর একসঙ্গে প্রসব করা পাঁচ নবজাতকের মধ্যে চারটির মৃত্যু হয়েছে। এখন শুধু বেঁচে আছে একটি ছেলে সন্তান। তবে জীবিত শিশুটির অবস্থায়ও আশঙ্কাজনক। চিকিৎসকেরা বলছেন, নির্ধারিত সময়ের আগে কম ওজন নিয়ে জন্মগ্রহণ করায় নানা জটিলতায় এদের মৃত্যু হয়েছে।
১৯ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তী ধোপাখালী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৩১ বোতল ভারতীয় নেশাজাতীয় দ্রব্য এস্কাফ জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী বাজার এলাকায় অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগে
ঢাকার সাভারে শারমিন আক্তার লিজা (৩৬) নামের এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে আমিনবাজারের বড়দেশী হাজিনগর এলাকা থেকে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা, হত্যার আগে ওই নারীকে ধর্ষণ করা হয়েছে। সন্দেহভাজন ওই ব্যক্তিকে পুলিশ আটকের চেষ্টা করছে।
১ ঘণ্টা আগে
বরিশালের আগৈলঝাড়ায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় জহিরুল শিকদার (৩৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে বরিশাল আদালতে প্রেরণ এবং মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
১ ঘণ্টা আগে