কুমিল্লার বুড়িচংয়ে যাত্রীবাহী বাসের চাপায় চাঁদনী আক্তার (২৮) নামের এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। এ সময় তাঁর মা পেয়ারা বেগম ও ৪ বছর বয়সী ছেলেও আহত হয়। আজ রোববার বিকেল ৫টার দিকে উপজেলার ময়নামতি ইউনিয়নের রামপাল এলাকার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। চাঁদনী আক্তার ময়নামতি ইউনিয়নের সমেষপুর এলাকার সাহেব আলীর মেয়ে।
ময়নামতি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জাবেদ হোসেন জানান, চাঁদনী আজ বিকেলে ছেলে ও মাকে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় করে চিকিৎসার জন্য ময়নামতি জেনারেল হাসপাতালে যাচ্ছিলেন। পথে রামপাল এলাকায় পৌঁছালে, পেছন থেকে আসা তিশা গোল্ড পরিবহনের একটি বাস ওই অটোরিকশাটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত সবাই। উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করে ময়নামতি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চাঁদনি ও তার গর্ভের সন্তানকে মৃত ঘোষণা করেন।’
স্বামী আউয়াল হোসেন জানান, পরিবারের কেউ ময়নাতদন্ত করতে রাজি না হওয়ায় হাসপাতাল থেকে চাঁদনির মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে।
ময়নামতি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সুলতান বলেন, ‘স্থানীয়দের সহায়তায় বাসটিকে জব্দ করে থানায় নেওয়া হয়েছে। গাড়ির চালক ও হেলপার পলাতক রয়েছেন। নিহতের পরিবারের সদস্যেরা মরদেহ হাসপাতাল থেকে নিয়ে গেছেন। এ নিয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে