পটিয়ায় একটি বন্য বেজি আটকের পর ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে নজরুল ইসলাম বাবু (২৩) নামে এক যুবক। গত ৫ জুলাই ওই বেজিকে হত্যার একটি ভিডিও সে নিজেই তাঁর ফেসবুকে শেয়ার করে। ঘটনাটি বন বিভাগের নজরে এলে আজ বুধবার বাবুকে ধরতে অভিযান চালানো হয়। সে উপজেলার দক্ষিণ ভুর্ষি ইউনিয়নের ফরিদ আহমদের ছেলে।
বন বিভাগের অভিযানে নিজ বাড়ি থেকে বাবুকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জানা গেছে, বাবু কবুতর ও হাঁস-মুরগি লালনপালন করেন। তাঁর পালিত হাঁস-মুরগি প্রতিনিয়ত ওই বেজি নিয়ে যেত। এ কারণে গত ৫ জুলাই ফাঁদ পেতে বেজিকে আটকের পর ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে সে। এ সময় ঘটনাটি নিজ মোবাইলে ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট দেয়। বিষয়টি বন বিভাগের নজরে এলে আজ বন্যপ্রাণী চট্টগ্রাম রেঞ্জের রেঞ্জার মোহাম্মদ ইসমাইল হোসেন ও পটিয়া রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান অভিযান চালিয়ে তাঁকে আটক করেন। পরে পটিয়া সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াসমিন চৌধুরী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাবুর কাছ থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করেন।
পটিয়া সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াসমিন চৌধুরী জানান, বন্যপ্রাণী নিধনের অভিযোগে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ এর ৩৯ ধারায় ওই যুবকের কাছ থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে