
আধুনিক চিকিৎসাসেবার নতুন দ্বার উন্মোচিত হলো কক্সবাজারের উখিয়ায়। ২৩টি বিভাগ নিয়ে যাত্রা করল উখিয়া বিশেষায়িত হাসপাতাল। আজ মঙ্গলবার দুপুরে উখিয়া কলেজের দক্ষিণ পাশে এক একর জমির ওপর নির্মিত হাসপাতালটির উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
এ সময় মন্ত্রী বলেন, বিনামূল্যে স্থানীয় ও রোহিঙ্গাদের সমানভাবে দেওয়া হবে চিকিৎসাসেবা, বিশেষজ্ঞ চিকিৎসক ও আধুনিক চিকিৎসাসামগ্রী নিয়ে পরিচালিত হবে এই হাসপাতাল।
উদ্বোধনী অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান, ইউএনএইচসিআরের প্রতিনিধি জোহাননেস ভ্যান ডার ক্লাউভ, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. সেব্রিনা ফ্লোরা, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত, রামু ১০ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল আজহার উদ্দিন বক্তব্য দেন।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের অর্থায়নে সরকারি উদ্যোগে স্থাপিত এই হাসপাতালে সার্জারি, ট্রমা কেয়ার, চক্ষু ও দাঁতের যত্ন, ফিজিওথেরাপি এবং উপশমকারী চিকিৎসাসেবায় সব ধরনের ব্যবস্থা থাকবে।
স্বাস্থ্যসেবা বিভাগ ও ইউএনএইচসিআরের তিনটি সহযোগী সংস্থা গণস্বাস্থ্য কেন্দ্র, রিলিফ ইন্টারন্যাশনাল ও অরবিস এর বিশেষজ্ঞ চিকিৎসক এবং স্বাস্থ্যসেবা কর্মীরা নিরবচ্ছিন্ন সেবা দিতে হাসপাতালটিতে নিয়োজিত থাকবেন।
২০১৭ সালের ২৫ সেপ্টেম্বর বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক ও স্থানীয় জনগণের চিকিৎসার জন্য মালয়েশিয়ান সরকার ‘মালয়েশিয়ান ফিল্ড হাসপাতাল’ নামে চালু করে।
প্রায় চার বছর পরিচালনার পর ২০২১ সালের ১৪ মার্চ মালয়েশিয়ান সরকার বাংলাদেশ সরকারের কাছে হাসপাতালটি হস্তান্তর করলে এ হাসপাতালটিকে বিশেষায়িত হাসপাতাল হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে