শুধু তথ্যগত ভুলভ্রান্তির জটিলতার কারণে টিসিবির স্মার্ট কার্ড পায়নি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার প্রায় ৫ হাজার পরিবার। ফলে পবিত্র রমজানে টিসিবির স্বল্প মূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় থেকে বঞ্চিত হচ্ছে তারা। এর আগে ৫ মার্চ থেকে জেলা সদরে কার্ড ছাড়াই সরাসরি ভোক্তারা টিসিবির পণ্য ক্রয় করার সুযোগ পেলেও এই উপজেলার পৌরসভাসহ প্রায় প্রতিটি ইউনিয়নে স্মার্ট কার্ড না থাকায় টিসিবির পণ্য পাচ্ছে না পরিবারগুলো।
জানা গেছে, উপজেলার ১৫টি ইউনিয়নের জন্য ১৭ হাজার ১১৩টি এবং পৌরসভার জন্য ২ হাজার ৭৯২টিসহ মোট ১৯ হাজার ৯০৫টি কার্ডের বিপরীতে পরিবারগুলো সাধারণ কার্ড দিয়ে বিগত সময়ে চাল, ডাল, তেল, চিনিসহ টিসিবি নির্ধারিত পণ্য স্বল্প মূল্যে ক্রয় করতে পারত। কিন্তু সরকার টিসিবি পণ্যের জন্য স্মার্ট কার্ড ইস্যু করায় নানা জটিলতায় ৫ হাজার স্মার্ট কার্ড সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে এসে পৌঁছায়নি।
জানতে চাইলে ফরিদগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা শাহ আবু সুফিয়ান খান আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের পৌরসভার ১ হাজার ১৮৬টি পরিবারের তথ্যগত ভুলভ্রান্তি থাকায় তাদের স্মার্ট কার্ড আসেনি। তবে ঈদের আগেই তাদের কার্ডগুলো আমাদের হাতে আসবে। একই সমস্যার কথা জানান বাকি বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া বলেন, ‘যারা এখনো কার্ড পায়নি, তাদের কার্ড প্রক্রিয়াধীন আছে। আমরা প্রিন্টেড কার্ড হাতে পেলেই বঞ্চিত পরিবারের হাতে কার্ড পৌঁছে দেব।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে