
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন কর্ণফুলী টানেলে ২৫ অক্টোবর থেকে ৩০ অক্টোবর রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রিতভাবে চালু থাকবে।
আজ শুক্রবার সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
রুটিন রক্ষণাবেক্ষণ (মেইনটেন্যান্স) কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এ সময় প্রয়োজন অনুযায়ী ‘পতেঙ্গা থেকে আনোয়ারা’ অথবা ‘আনোয়ারা থেকে পতেঙ্গা’ টিউবের ট্রাফিক ডাইভারশনের মাধ্যমে পরিচালিত হবে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।
রক্ষণাবেক্ষণ চলাকালে টানেলের উভয় প্রান্তে যানবাহনকে ৫ থেকে ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্ণফুলী টানেলের নিরাপদ ও কার্যকর রক্ষণাবেক্ষণ কাজের জন্য যাত্রী ও পরিবহনের চালকদের সহযোগিতা কামনা করেছে।
কর্ণফুলী নদীর তলদেশে ৩ দশমিক ৩২ কিলোমিটার দীর্ঘ দেশের প্রথম এই টানেল দিয়ে যান চলাচল শুরু হয় ২০২৩ সালের ২৮ অক্টোবর।

বান্দরবানের থানচির নাফাখুম জলপ্রপাতে ইঞ্জিনচালিত নৌকা ডুবে উটিং মারমা নামে ৮ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তল্লাশি চালাচ্ছেন। আগামীকাল সকালে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করবে।
১২ মিনিট আগে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক মো. আসাদুর রহমানের ওপর হামলার পর তাঁকে ফের হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। এর আগে গত ৬ আগস্ট হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তাঁর কাছে ১৫ হাজার ডলার চাঁদা দাবি করেছিল সন্ত্রাসীরা। ১৪ আগস্টের মধ্যে ওই অর্থ পরিশোধের সময়সীমা বেঁধে
২২ মিনিট আগে
বরগুনার বামনায় ধানখেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে শাহআলম ফকির (৫২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সকালে উপজেলার ঢুষখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
৩৩ মিনিট আগে
কিশোরগঞ্জের করিমগঞ্জ, হোসেনপুর ও তাড়াইল উপজেলায় ২২ আগস্ট থেকে এক বছর ও তার বেশি বয়সীদের ওরাল কলেরা ভ্যাকসিন দেওয়া শুরু হবে। ৭ লাখ ২৫ হাজার ১৩৮ জনকে বিনামূল্যে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ। দ্বিতীয় ডোজ শুরু হবে ২৬ সেপ্টেম্বর।
৩৪ মিনিট আগে