
চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধ রেল ক্রসিংয়ে আটকে পড়া পিকআপ ভ্যান ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে। আজ মঙ্গলবার পূর্বাঞ্চল রেলওয়ের নিজামপুর স্টেশনের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আপলাইন দিয়ে কিছু সময় ট্রেন চলাচল বন্ধ থাকে।
খোঁজ নিয়ে জানা গেছে, আজ বিকেলে উপজেলার নিজামপুর রেলস্টেশনের উত্তর পাশে একটি অবৈধ লেভেল ক্রসিংয়ে পিকআপ ভ্যানটি (চট্টগ্রাম-ন ১১-৭৫৩৪) পার হওয়ার সময় হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে যায়। সেই মুহূর্তে চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তনগর মহানগর এক্সপ্রেস ট্রেনটি এসে পিকআপকে ধাক্কা দিলে তা রেললাইন থেকে ১৫-২০ গজ দূরে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায়।
এতে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ৩০ মিনিট পর ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।
এ বিষয়ে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ সিদ্দিকী বলেন, একটি পিকআপ অবৈধ রেল ক্রসিং পার হওয়ার সময় ইঞ্জিন বন্ধ হয়ে রেললাইনে আটকে পড়ে। পরে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পিকআপটি দুমড়েমুচড়ে যায়।
তবে দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। কিছু সময় ট্রেন চলাচলে বিঘ্ন হলেও এখন সবকিছু স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ময়মনসিংহ নগরের কৃষ্টপুর এলাকায় হামলায় আহত সাবেক যুবদল নেতা রাজা মিয়া (৪০) মারা গেছেন। আজ শনিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
৯ মিনিট আগে
পাবনায় ১১ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে সাইফুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে পাঁচ শিশুশিক্ষার্থী দগ্ধ হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষের ধারণা, ছাদের ওপর দিয়ে যাওয়া উচ্চক্ষমতার বৈদ্যুতিক তারের কারণে তারা বিদ্যুতায়িত হয়েছে। পাঁচজনকেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
১৯ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় তাসফিয়া খানম ইভা (১৫) নামে এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যা ৬টায় উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগে