
কুমিল্লার মনোহরগঞ্জে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দুই আসামিকে ফাঁসির রায় দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁদের ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। আজ মঙ্গলবার সকালে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মনোহরগঞ্জ উপজেলার হাতিমারা গ্রামের বাচ্চু মিয়া এবং একই গ্রামের আমির হামজা।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৫ মার্চ সকালে বাচ্চু মিয়া ও আমির হামজা মনোহরগঞ্জ উপজেলার এক শিশুকে ধর্ষণের পর দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় শিশুটির বাবা মনোহরগঞ্জ থানায় মামলা করেন। মামলায় বাচ্চু মিয়া ও আমির হামজাকে গ্রেপ্তারের পর আদালতের পাঠালে তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারি দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার আদালত মৃত্যুদণ্ডাদেশ দেন।
আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১-এর স্পেশাল পিপি প্রদীপ কুমার দত্ত।

মুন্সিগঞ্জের সিরাজদিখানে জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর একটি অবৈধ ভাট্টি কারখানা উচ্ছেদ করেছে প্রশাসন। বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে ২টা পর্যন্ত উপজেলার বাসাইল ইউনিয়নের গুয়াখোলা গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী....
১১ মিনিট আগে
যশোর শহরের একটি আবাসিক হোটেলের কক্ষের দরজা ভেঙে হারুন অর রশিদ (৫৪) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১টার দিকে শহরের দড়াটানা জামে মসজিদ লেনের প্রিন্স আবাসিক হোটেলের ৩০৩ নম্বর কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১৬ মিনিট আগে
ভিশন-৭১ ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উপসহকারী প্রকৌশলী আতিকুর রহমান খান এবং ভিশন-৭১ ডেভেলপমেন্ট লিমিটেডের পরিচালক ও আতিকুরের স্ত্রী নাহিদা ইসলাম নিপার বিপুল পরিমাণ স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়
১ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরায় শামীম সরকার নামের এক ব্যবসায়ীকে অপহরণের পর রিভলবার দিয়ে মারধর করে চাঁদা আদায়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার বিকেলে উত্তরা ৯ নম্বর সেক্টরের ৭/সি নম্বর সড়কের ৩ নম্বর বাসার ৭/সি নম্বর ফ্ল্যাট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে