ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর হামলায় গুরুতর আহত হন চাঁদপুরের হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাচ্চু খান (৪৮)। ঢাকার ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার দুপুরে মারা যান তিনি।
আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন বাচ্চু খানের ছোট ভাই আরিফ খান।
স্বজনেরা জানান, ৫ আগস্ট বিকেলে শেখ হাসিনার পদত্যাগের সংবাদে হাইমচর উপজেলার বিভিন্ন স্থান থেকে স্থানীয় জনতা দেশীয় অস্ত্র নিয়ে মিছিল বের করেন। একপর্যায়ে মিছিলকারীরা হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারীর বাড়িতে আক্রমণ করে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করেন।
ওই বাড়িতে উপস্থিত দলীয় কর্মীদের কুপিয়ে জখম করা হয়। আহত ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগের নেতা বাচ্চু খানসহ ১০-১৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় পাঠানো হয়।
নিহত বাচ্চু খানের ছোট ভাই আরও জানান, এক সপ্তাহ ধরে চিকিৎসাধীন থাকার পর আজ দুপুরে বাচ্চু খান মারা যান। সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যার বিচার চান তিনি।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ‘ফ্যাসিস্টের দোসর’ ও ‘ফ্যাসিস্টের রেখে যাওয়া লেজুড়’ উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিস্টের দোসরের বক্তব্য শোনার জন্য আগামী ১২ মার্চ সংসদে যাচ্ছি না। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় রাজশাহী টিটিসি মাঠে এনসিপির বিভাগীয় ইফতার অনুষ্ঠানে
৪ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে মাদক কারবারি অপবাদ দিয়ে রিয়াজ উদ্দিন (৪০) নামে দিনমজুরের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে খলিরুল রহমান নামে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে।
৯ মিনিট আগে
ফরিদপুর জেলা পেট্রলপাম্প মালিক সমিতির সভাপতি ওয়াহিদ মিয়া কুটি বলেছেন, ‘জেলার ৪০টি পাম্পের অধিকাংশেই তেল নেই। চট্টগ্রাম থেকে আমাদের নিয়ন্ত্রণ করা হচ্ছে। যে কারণে কাঙ্ক্ষিত তেল পাওয়া যাচ্ছে না। এখনই যদি কোনো সমাধান না করা যায়, তাহলে ঈদযাত্রায় বড় ধরনের হুমকির মুখে পড়তে হবে।’
১২ মিনিট আগে
আসিফকে উদ্দেশ করে ক্ষুব্ধ স্বরে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় ওই ব্যক্তি বলেন, ‘আপনাদের কাছে বন্যার যে টাকাগুলো দেওয়া হয়েছিল, সেই টাকাগুলোর কি হিসাব এখন পাওয়া যাবে? বন্যার টাকা তো ফান্ডে দেওয়া হয়েছিল, সেই টাকা কোথায়...
১৭ মিনিট আগে