
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একই পরিবারের চারজনের ঝুলন্ত লাশ পেয়েছে পুলিশ। আজ রোববার সকালে নবীনগর পৌর এলাকার বিজয়পাড়ার নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহতরা হলেন কাপড় ব্যবসায়ী সোহাগ মিয়া (৩৩), তাঁর স্ত্রী জান্নাত আক্তার (২২), তাদের দুই কন্যা ফারিয়া আক্তার (৪) ও ফাহিমা আক্তার (২)।
অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করেছে। তাদের মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে পুলিশ।
তিনি আরো বলেন, উদ্ধারকৃত চারজনের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আবু সাঈদ হত্যা মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন তাঁর বাবা মকবুল হোসেন ও মা মনোয়ারা বেগম। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর এলাকার জাফরপাড়া গ্রামে নিজ বাড়িতে রায়-পরবর্তী প্রতিক্রিয়া জানান তাঁরা।
৮ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় নিপা আক্তার (২০) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
১১ মিনিট আগে
যশোরের কেশবপুরে ঘূর্ণিঝড়ে কৃষকের ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল বুধবার রাত ৯টার দিকে আকাশে মেঘ করে হঠাৎ বৃষ্টির সঙ্গে ঘূর্ণিঝড় বয়ে যায়। এতে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের কৃষকের ব্রি-২৮ জাতের ধান পড়ে গেছে।
১৪ মিনিট আগে
কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার অর্থ জালিয়াতি ও যোগসাজশের মাধ্যমে ৩ কোটি ৭৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা (এলএও) মো. সেতাফুল ইসলামসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১৬ মিনিট আগে