
চাঁদপুরে সালিসে হামলা ও মারধরের ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারদের চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল সোমবার মামলা করার পর তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন রিপণ মাঝি, শাহিন মাঝি ও তানজিল হোসেন।
আহতরা হলেন শহরের কয়লা ঘাট এলাকার ব্যবসায়ী মো. নাছির মিয়া (৫২), সোহেল বকাউল (৩০), মিস্ত্রি কালু (৩২), আনোয়ার হোসেন (৪০), সাগর (২৬), তাফাজ্জল বকাউল (৪১)। এদের মধ্যে গুরুতর আহত নাছির মিয়া, সোহেল বকাউল, মিস্ত্রি কালু, আনোয়ার হোসেন ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এ ছাড়া বাকি আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়রা জানান, চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী এলাকার স্টিল বোট মালিক জনির কর্মচারী ও ট্রান্সপোর্ট মালিক শাওনের সঙ্গে ট্রলারের বিষয়ে সদরের বাগাদী ইউনিয়নের নানুপুর সিমেন্ট ঘাটে কথা-কাটাকাটি হয়। এ বিষয়ে গত রোববার রাতে কয়লাঘাটে জাহাঙ্গীর চোকদারের দোকানে সালিস হয়। সালিস চলাকালীন স্বপন মাঝি, রিপণ মাঝি, মানিক মাঝি, তকদির মাঝি, শাহিন মাঝি, তানজিল হোসেন, মানিক মাল, লিটন মাল, আরিফ, বিপ্লবসহ অজ্ঞাত ব্যক্তিরা তাফাজ্জল বকাউলের ওপর হামলা করেন। পরে তাঁদের দেশীয় অস্ত্র, লোহার রড ও ইটের আঘাতে প্রায় ১০ জন আহত হন।
আহত মো. নাছির মিয়া বলেন, ‘আমার ব্যবসায় প্রতিষ্ঠানের পাশের দোকানে সালিস হয়। কে বা কারা ব্যবসায় প্রতিষ্ঠানের আশপাশে পাথর ছোড়ায় আমি এগিয়ে যাই। পাথরের আঘাতে আমার ডান চোখের নিচে ফেটে গেছে, সেলাই লেগেছে। এ ছাড়া তাদের অস্ত্রের আঘাতে মাথা ফেটে যায়। আমি প্রশাসনের কাছে বিচার চাই।’
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম বলেন, এ ঘটনায় তাফাজ্জল বকাউল বাদী হয়ে মামলা করেছেন। ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৭ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে