
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জরুরি বৈঠকের পর এ সিদ্ধান্ত নেয়।
এ নিয়ে দ্বিতীয়বার স্থগিত করা হলো বাঘাইছড়ি উপজেলা পরিষদের নির্বাচন। এর আগে ২৯ মে বৈরী আবহাওয়ার কারণে নির্বাচন স্থগিত করা হয়।
সভা শেষে ভোট গ্রহণ স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা সাংবাদিকদের জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। পরে কখন এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে তা এ সময় জানানো হয়নি।
সভায় বলা হয়, ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) অবরোধ, অন্যদিকে বৈরী আবহাওয়ার কারণে আগামীকাল রোববার ভোট গ্রহণ কঠিন হয়ে পড়েছে। অবরোধকারীদের সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দেওয়া হলেও তাঁরা প্রত্যাহার করেনি।
এদিকে, বাঘাইছড়ি উপজেলায় সন্ত্রাসীদের মাধ্যমে নির্বাচনী এজেন্টদের হুমকি ও তাঁদের সশস্ত্র অবস্থানের প্রতিবাদে এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে আজ শনিবার সড়ক অবরোধের ডাক দেয় আঞ্চলিক দল ইউপিডিএফ।
ইউপিডিএফের অভিযোগ, গতকাল শুক্রবার দুপুরের দিকে তিনটি বড় মাইক্রোবাসে করে ৫০ জনের মতো সন্ত্রাসী বাঘাইহাটে যায়। তারা এখন কর্ণফুলী পেপার মিলের (কেপিএম) পরিত্যক্ত অফিসে সশস্ত্র অবস্থান করছে। এ ছাড়া কয়েক দিন আগে থেকে তারা চেয়ারম্যান পদপ্রার্থী অলিভ চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমিতা চাকমার নির্বাচনী এজেন্টদের হুমকি দিয়ে আসছে।

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
৫ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
৬ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
৯ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
১৭ মিনিট আগে