Ajker Patrika

চবির শাটল ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ২২: ৫৮
চবির শাটল ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের হাটহাজারীতে চবির (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়) শাটল ট্রেনে কাটা পড়ে লিংকন নাথ (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার ফতেয়াবাদ এলাকার চসিক ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের ছড়ারকুলের বালুরটাল এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত লিংকন উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডস্থ হরিপদ নাথ বাড়ির সমীরণ নাথের পুত্র। আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. আজম মেম্বার।

এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার পরির্দশক (অপারেশন) মোল্লা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে জিআরপি পুলিশের কাছে হস্তান্তর করে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত লিংকন নাথ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাতে ওই ইউপির ফতেয়াবাদস্থ ছড়ার কুলের বালুরটাল এলাকায় চট্টগ্রাম ষোলশহর রেলস্টেশন থেকে ছেড়ে চবি দিকে যাওয়া একটি ট্রেন উল্লেখিত স্থান অতিক্রম করার সময় লিংকন তাতে কাটা পড়ে দ্বিখন্ডিত হয়ে ঘটনাস্থলে প্রাণ হারায়। পরে, হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে জিআরপি থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত