
অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য হিসেবে পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ মিছিল করেছেন। আজ বুধবার দুপুরে চলমান আন্দোলনে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ দৃশ্যমান না হওয়ার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
বেলা দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। শিক্ষার্থীরা চোখে বাঁধা কালো কাপড়কে প্রশাসনের নীরবতার প্রতীক হিসেবে তুলে ধরেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রসংলগ্ন সড়ক ধরে স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়।
মিছিল চলাকালে শিক্ষার্থীরা ‘প্রশাসন নীরব কেন, জবাব চাই, জবাব চাই’, ‘ভিসি স্যার, ভিসি স্যার, সায়েম স্যার, সায়েম স্যার’, ‘মোদের দাবি একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।
চুয়েটের পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইজাজ মাহমুদ খাঁন বলেন, ‘আমরা গত আট দিন ধরে চুয়েটে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে দেখছি যে, প্রশাসনের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। এর প্রতিবাদে আমরা আজ দুপুরে চোখে কালো কাপড় বেঁধে প্রশাসনের এ নীরবতার প্রতিবাদ জানাচ্ছি।’
প্রতিবাদ মিছিল শেষে শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।

বরিশালের হিজলায় তাহের ব্যাপারী (৩৫) নামের এক যুবলীগ কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের পিটকিরাতলা এলাকায় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভির তালুকদারের নেতৃত্বে এই ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনার দায়ে আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
৬ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৪৩ জন রোগী ভর্তি হয়েছে। এ সময় চিকিৎসাধীন অবস্থায় এক নারী মারা গেছেন। মৃত ওই নারী ডেঙ্গু পজিটিভ ছিলেন বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
১০ মিনিট আগে
উত্তরার বাড়িটি তুরিন আফরোজের মা সামসুন নাহার তসলিম তার ছেলে অধ্যাপক শাহনওয়াজকে ১৯৯৭ সালে হেবা করেন। হেবা মূলে শাহনওয়াজ ওই বাড়ির মালিক। তিনি মালিকানা অর্জন করার পর নিজ নামে নামজারি করেন। নিয়মিত খাজনা পরিশোধ করেন। কিন্তু আওয়ামী লীগ সরকার আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর
১৩ মিনিট আগে