
নোয়াখালী হাতিয়ায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ১৪ জন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড। এ বিষয়ে হাতিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গতকাল রোববার রাত ১২টার সময় তাদের হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। এর আগে শনিবার দিবাগত রাত ৩টার সময় উপজেলার হরণী ইউনিয়নের চর ঘাসিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৬টি বিভিন্ন সাইজের ছুরি, ৬ টি দা, ১টি এক নলা বন্ধুক, ২টি এলজি উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ ডাকাত দল হাতিয়ার হরণী ইউনিয়নের চর ঘাসিয়ার গহিন জঙ্গলে অবস্থান করে নিরীহ মানুষের ট্রলার, গরু-মহিষ ডাকাতি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত তিনটার সময় স্টেশন কমান্ডার রিফাত আহমেদ একটি টিম নিয়ে তাদের আস্তানায় অভিযান পরিচালনা করেন। এতে ১৪ জন ডাকাতকে অস্ত্রসহ আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, হরণী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বিপ্লব চন্দ্র দাস (৪৬), বিপ্লব চন্দ্র দাসের ছেলে শিমুল চন্দ্র দাস (২২), মিটন চন্দ্র দাস (২১), যুবরাজ চন্দ্র দাস (২৮), ভিবেষ মজুমদার (৩৮), একই ইউনিয়নের মোল্লা গ্রামের মো. আব্দুল্লাহ (২৬), দক্ষিণ জোটখালি গ্রামের রিয়াজ উদ্দিন (২২), চর ঘাসিয়া এলাকার মো. নিজাম উদ্দিন (৬০), চানন্দী ইউনিয়নের পশ্চিম আদর্শ গ্রামের রণজিৎ চন্দ্র দাস (৪৩), হাজী গ্রামের মো. মামুন (২৮), হাসিনা নগর গ্রামের রাজীব চন্দ্র দাস (২৭), রসুলপুর গ্রামের মো. এমরান (৪০), বেগমগঞ্জ থানার অনন্তপুর গ্রামের মো. কাশেম (৫৩) এবং লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের মো. রিয়াজ (২৪)।
হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ১৪ জন ডাকাতকে অস্ত্রসহ থানা হাজতে হস্তান্তর করা হয়েছে। উক্ত বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে