চট্টগ্রামের পটিয়া পৌর সদরের বাইপাস দক্ষিণ ঘাটাস্থ রাস্তার মাথায় গত শনিবার রাত ৮টার দিকে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে র্যাব-৭। এ সময় তাঁদের কাছ থেকে একটি খেলনা পিস্তল ও একটি দেশীয় ছুরি উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন-পৌর সভার ৬ নং ওয়ার্ডের মৃত আবুল কালামের ছেলে মো. কানন (২২) এবং ৭ নং ওয়ার্ডের বাহুলী গ্রামের আবু তাহেরের ছেলে মো. সায়েম (২৩)।
গ্রেপ্তার দুজনকে গতকাল রোববার রাতে পটিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় র্যাব-৭-এর এসআই মো. জায়দুল হক চৌধুরী বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
র্যাব সূত্রে জানা গেছে, ছিনতাইকারীরা গত শনিবার রাত ৮টার দিকে পটিয়া বাইপাস রাস্তার পাশে দক্ষিণ ঘাটাস্থ এলাকায় অস্ত্র নিয়ে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৭-এর একটি টিম অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
পটিয়া থানার ওসি তদন্ত জানান রাশেদুল ইসলাম জানিয়েছেন, আজ সোমবার সকালে গ্রেপ্তার দুই ছিনতাইকারীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।
জানা গেছে, গ্রেপ্তার দুই ছিনতাইকারী বাইপাসসহ পটিয়া পৌর সদরের বিভিন্ন এলাকায় পথচারীদের ভয়ভীতি প্রদর্শন করে টাকা ও মোবাইলসহ বিভিন্ন মালামাল ছিনতাই করে আসছিল। এর আগেও পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছিল।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৪ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে