
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল বাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ঘরের ওপর গাছ পড়ে একই পরিবারে তিনজনের মৃত্যু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান মেহেবুব এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন নেজাম উদ্দিন, তাঁর স্ত্রী শারমিন আক্তার সাথি ও তাঁদের দুই বছরের শিশু নুসরাত।
এদিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সৃষ্ট ঝোড়ো বাতাসে কুমিল্লার বিভিন্ন এলাকায় গাছ পড়ে রেললাইন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। সড়ক থেকে গাছ সরানোর কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
এ ছাড়া সড়কে বৈদ্যুতিক খুঁটি ও সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে প্রায় পুরো জেলা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
সোমবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টায় জেলার দাউদকান্দিতে গাছ ভেঙে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের ধীতপুর, হাসানপুর ও ইলিয়টগঞ্জ এলাকায় বেশ কয়েকটি গাছ ভেঙে পড়ে। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ সদস্যরা গাছ সরানোর কাজ শুরু করেন।
কুমিল্লা-চাঁদপুর সড়কের মুদাফফরগঞ্জ পর্যন্ত বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়েছে। কুমিল্লা বরুড়ার আমড়াতলীতে গাছ পড়ে সড়কযোগাযোগ বন্ধ রয়েছে। লাকসাম রেলওয়ে জংশন প্ল্যাটফর্মের আমগাছ উপড়ে রেললাইনের ওপর পড়েছে।
নগরীর ফৌজদারি গণপূর্ত ভবনের সামনে রাস্তায় গাছ পড়ে আহত একজনকে উদ্ধার করেছেন স্থানীয়রা। নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের দ্বিতীয় মুরাদপুর গোবিন্দ পুকুরপাড় এলাকায় ঘরের চাল উড়ে বৈদ্যুতিক তারের ওপরে ঝুলে আছে। সদরের আমড়াতলীর জামবাড়িতে ঝড়ের তাণ্ডবে গাছ পড়ে বিদ্যুতের মেইন লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। নাঙ্গলকোটের মাহিনীতে গাছ পড়ে ভেঙেছে রাইস মিলের ছাউনি, কবরস্থানের দেওয়াল ভেঙে পড়াসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের আশকামতা গ্রামে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে এক পরিবারের চারজন আহত হয়েছেন।
এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ঝড়ের কারণে জাতীয় গ্রিড থেকে সরবরাহ বন্ধ। কুমিল্লা শহরেও বিদ্যুৎ নেই।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব মোকাবিলায় জেলা প্রশাসন নিয়ন্ত্রণকক্ষ খুলেছে। এ বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগর জন্য জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আবেদ আলী, মোবাইল নম্বর ০১৭১১-২০০৩৯৩; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেনসহ (০১৭৩৩-৩৫৪৯০২) অন্য কর্মকর্তাদের সার্বক্ষণিক দায়িত্ব দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব মোকাবিলায় জেলা প্রশাসনে নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। খবর পাওয়ামাত্রই সড়কে পড়ে থাকা গাছ সরানো এবং অন্যান্য বিষয়ে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে। ১০ টন করে চাল পাঠানো হচ্ছে প্রতি উপজেলায়।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
২২ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
২৯ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৪১ মিনিট আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
১ ঘণ্টা আগে