
চট্টগ্রাম নগরের হালিশহরে চিরকুট লিখে মোহাম্মদ আবুল হোসাইন (৪৫) নামের জনতা ব্যাংকের এক কর্মকর্তার আত্মহত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার সকালে হালিশহর থানার খোরশেদবাগ আবাসিক এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
আবুল হোসাইন জনতা ব্যাংক লিমিটেডের মোহাম্মদপুর জিবি শাখার কর্মকর্তা ছিলেন।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিকভাবে ওই কর্মকর্তা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় আবুল হোসাইনের স্ত্রী শারমিন আক্তার বাদী হয়ে হালিশহর থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।
পরিবারের তথ্যমতে, গতকাল রোববার রাতে খাবার খেয়ে রাত ১টার দিকে আবুল হোসাইন ও তাঁর স্ত্রী আলাদা কক্ষে ঘুমাতে যান। আজ ভোর সাড়ে ৫টার দিকে ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে শারমিন আক্তার পাশের ঘরের দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করেন। এ সময় সিলিং ফ্যানের সঙ্গে চাদর প্যাঁচানো অবস্থায় স্বামীকে ঝুলতে দেখেন তিনি। তাঁর চিৎকারে সন্তান ও স্বজনেরা ছুটে এসে চাদর কেটে আবুল হোসাইনকে নিচে নামান। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর দেওয়া হলে হালিশহর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, উদ্ধার করা চিরকুটে আবুল হোসাইন জনতা ব্যাংকের মোহাম্মদপুর জিবি শাখার দায়িত্ব নেওয়ার পর থেকে তীব্র দাপ্তরিক চাপ, ঋণ অনুমোদনসংক্রান্ত জটিলতা ও বদলি নিয়ে মানসিক হয়রানির কথা উল্লেখ করেছেন।
চিরকুটে ব্যবসায়ীদের কাছে থাকা পাওনা টাকা উদ্ধার করতে না পারায় আর্থিক সংকটে ভোগার কথাও উল্লেখ করা হয়েছে। ২০২১ সালে লালদীঘি শাখায় দায়িত্ব পালনের সময় চেকসংক্রান্ত একটি পুরোনো সিআর মামলায় আসামি হওয়ার খবর পেয়েও দুশ্চিন্তায় ছিলেন বলে জানান তিনি।
চিরকুটের শেষাংশে পরিবার ও সন্তানদের দেখে রাখার আকুতি জানিয়ে আবুল হোসাইন লেখেন, তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয় এবং সবাই যেন তাঁকে ক্ষমা করে দেয়।

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সনদ নেই তাঁর। নেই এমবিবিএস ডিগ্রিও। অথচ দীর্ঘদিন ধরে ব্যবস্থাপত্রে নামের আগে ‘ডাক্তার’ লিখে রোগী দেখে আসছিলেন নাটোরের নলডাঙ্গার পল্লিচিকিৎসক আল আমিন। এই অভিযোগে আজ সোমবার তাঁকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
১৬ মিনিট আগেকক্সবাজারে ব্লু ইকোনমি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রামুর বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে বিশ্ববিদ্যালয়টির প্রাথমিক শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম দ্রুত শুরুর কথা বলা হয়েছে।
১৮ মিনিট আগে
পুলিশের বিভিন্ন থানা ও সরকারি দপ্তর থেকে হারানো অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে সহযোগিতা করলে তথ্যদাতাকে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরের বহদ্দারহাটে র্যাব...
১৯ মিনিট আগে
পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ক্লারিকাল সুপারভাইজার ও সিবিএর সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিনকে (৫৭) তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২ কোটি ৭৩ লাখ ৬১ হাজার ৬৭৩ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। চট্টগ্রাম মহানগর বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দেন।
২৪ মিনিট আগে