
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) দুই যুগের পানির সমস্যা সমাধানে রাঙ্গুনিয়ার কর্ণফুলী পানি শোধনাগার থেকে রাউজান পর্যন্ত পাইপলাইন স্থাপন করে পানি সরবরাহের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম ওয়াসা। আজ মঙ্গলবার চুয়েট ক্যাম্পাসে এ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, ২০০৩ সালে চুয়েট প্রতিষ্ঠার পর থেকে চলমান পানির সমস্যা সমাধানে এটি যুগান্তকারী পদক্ষেপ হবে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় আট হাজার শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীর স্বস্তি মিলবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী সেলিম মো. জানে আলম।
চট্টগ্রাম ওয়াসার তথ্য অনুযায়ী, রাঙ্গুনিয়া উপজেলার পোমরায় অবস্থিত কর্ণফুলী পানি শোধনাগার ১ ও ২ থেকে প্রতিদিন ২৯ কোটি লিটার পানি চট্টগ্রাম মহানগরে সরবরাহ করা হয়। ওই শোধনাগার থেকেই রাউজানে চুয়েট পর্যন্ত পৃথক পাইপলাইন স্থাপন করে পানি সরবরাহ করা হবে।
চুয়েটে বর্তমানে পাঁচটি অনুষদ ও ১৮টি বিভাগ রয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে ছয়টি ছাত্র হল, তিনটি ছাত্রী হল এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আবাসিক এলাকা রয়েছে। সব মিলিয়ে সেখানে প্রায় আট হাজার মানুষ থাকেন।
চুয়েট কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে ভূগর্ভস্থ পানি উত্তোলন করে চাহিদা মেটাচ্ছে। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় শুষ্ক মৌসুমে পানি সরবরাহ পরিস্থিতি নাজুক হয়ে পড়ে।
পানিসংকটের বিষয়টি উল্লেখ করে চুয়েট কর্তৃপক্ষ গত ১৫ জুন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের কাছে পানি সরবরাহের আবেদন করে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন পাইপলাইন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
চুয়েটের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি ১৯৬৮ সালের ২৩ ডিসেম্বর চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজ নামে যাত্রা শুরু করে। ১৯৮৬ সালের ১ জুলাই কলেজটি বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি, চট্টগ্রামে রূপান্তর করা হয়। পরে ২০০৩ সালের ১ সেপ্টেম্বর এটিকে পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নাম দেওয়া হয়।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন সৈয়দপুর রেলওয়ে কারখানা ও জাদুঘর পরিদর্শন করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বাংলাদেশ রেলওয়ের সঙ্গে প্রযুক্তিগত সেবা ও অংশীদারত্বের ভিত্তিতে কাজ করছে। সফর শেষে তাঁর ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।
১২ মিনিট আগে
ঝালকাঠি সদর হাসপাতালে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের সমন্বিত চিকিৎসাসেবা দিতে এনসিডি (অসংক্রামক রোগ) কর্নারের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) আনুষ্ঠানিকভাবে কর্না
১৯ মিনিট আগে
বিএনপির নেতা-কর্মীদের সাবধান করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, মানুষ আপনাদের ভালোবেসে ভোট দিয়েছে, একজন মানুষও যেন কোনোভাবে হয়রানির শিকার না হয়। আমার দল বিএনপি দুষ্টের দমন ও শিষ্টের পালনে কাজ করছে।
২৫ মিনিট আগে
ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানাকে অস্ত্রসহ রূপগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে ঊর্ধ্বতনদের নির্দেশে এ বিষয়ে রূপগঞ্জ থানায় মামলা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ক্ষেত্রে রূপগঞ্জের বরাবো এলাকার জলিলের বাড়ির একটি পরিত্যক্ত ঘরে কাঠের...
৩০ মিনিট আগে