
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের মনোনয়ন বাতিল চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে চিঠি দিয়েছেন দলের তিন নেতা। চিঠিতে তাঁরা অভিযোগ করেন, নিজাম বিএনপির সর্বোচ্চ সুবিধাভোগী নেতা হওয়া সত্ত্বেও দলের দুঃসময়ে নেতা-কর্মীদের পাশে ছিলেন না।
গত বুধবার (১৯ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে চিঠিটি দেওয়া হয়। আবেদনে স্বাক্ষর করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন মুহাম্মদ হেলাল উদ্দিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস ও কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়া।
জানা গেছে, আগামী ত্রয়োদশ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে ধানের শীষের প্রতীকে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। কিন্তু তাঁর বিরুদ্ধে বেঁকে বসেছেন দলেরই তিন প্রভাবশালী নেতা। তাঁদের দাবি, সরওয়ার জামাল নিজাম ফ্যাসিবাদবিরোধী আন্দোলন, সংগ্রাম, দুঃসময়ে দলের পাশে ছিলেন না। তিনি নিরাপদে পালিয়ে ছিলেন বিদেশে। উল্টো আওয়ামী লীগের ঘনিষ্ঠ হয়ে ব্যবসা-বাণিজ্য করেছেন।
এদিকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত আনোয়ারা উপজেলার কালাবিবি দীঘির মোড় থেকে কর্ণফুলী টানেল চত্বর সড়কে আনোয়ারা-কর্ণফুলী উপজেলার তৃণমূল বিএনপির নেতারা নিজামের প্রার্থিতা বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে মশাল মিছিল করেন। এ ছাড়া দুই উপজেলার তৃণমূল নেতা-কর্মীরা বিভিন্ন কর্মসূচি পালন করছেন।
জানতে চাইলে অভিযোগকারী তিন নেতা বলেন, আনোয়ারা-কর্ণফুলীতে বিএনপির সর্বোচ্চ সুবিধাভোগী, তিনবারের সংসদ সদস্য হয়েও সরওয়ার জামাল নিজাম ২০০৮ সাল-পরবর্তী দল এবং নেতা-কর্মীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। এই দীর্ঘ কঠিন আন্দোলন-সংগ্রামে তাঁর কোনো ভূমিকা বা উপস্থিতি ছিল না। তিনি কোনো স্তরেই বিএনপির সঙ্গে কোনো নেতা-কর্মীর সঙ্গে সম্পর্ক রাখেননি।
তাঁরা আবেদন করেন, সরওয়ার জামাল নিজামের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ, তথ্য-উপাত্ত, প্রমাণ, দলিলাদি ও পাসপোর্ট যাচাই করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে যেন তাঁর প্রাথমিক মনোনয়ন বাতিল করা হয়।

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১৩ মিনিট আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
১ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে