রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার উত্তর বঙ্গলতলী ইউনিয়নে জারুলছড়ি এলাকায় অস্ত্রধারীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক শিশুসহ তিনজনের আহতের খবর পাওয়া গেছে। একজন ইউপিডিএফ সশস্ত্র কর্মী নিহত হওয়ার খবর শোনা গেলেও প্রশাসনের পক্ষ থেকে তা নিশ্চিত করা হয়নি।
এ সংঘর্ষের জন্য আঞ্চলিক দল জেএসএস ও ইউপিডিএফকে দায়ী করছেন স্থানীয়রা।
বাঘাইছড়ি থানা-পুলিশ জানায়, আজ শুক্রবার সকাল ৮টা থেকে থেমে থেমে সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। বাঘাইছড়ি থানার ওসি হুমায়ুন কবির বলেছেন, সকালে বঙ্গলতলীর জারুলছড়িতে থেমে থেমে দুপক্ষের সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির সংবাদ পাওয়া গেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছে বলে খবর পেয়েছি। এদের মধ্যে একজন শিশু প্রজ্ঞা চাকমা (৫) আহত জানা গেছে। আহত অন্যদের পরিচয় জানা যায়নি। ওসি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে রওনা দিয়েছে, তবে এলাকাটি দুর্গম হওয়ায় বাহিনী পৌঁছতে দেরি হচ্ছে। তবে কোনো দল বন্দুকযুদ্ধে জড়িত থাকার কথা স্বীকার করেনি।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে একটি চরাঞ্চলে গড়ে ওঠা ‘কাশফুলের ঘাট’ নামে একটি চা ও কফি শপ গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে আস্তানাটি গুঁড়িয়ে দেওয়া হয়। দুর্গম এলাকায় অসামাজিক কার্যকলাপের এই কেন্দ্রটি বন্ধ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়
২১ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে যুবদল নেতা মো. হানিফের বিরুদ্ধে ১০ দশমিক ৯০ শতাংশ জমি দখলের অভিযোগ করেছেন স্বেচ্ছাসেবক দল নেতা মো. শহীদুল্লাহ। আজ মঙ্গলবার বিকেলে জমি দখলের প্রতিকার চেয়ে মিরসরাই পৌরসদরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।
২৩ মিনিট আগে
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নতুন উপাচার্যকে বরণ করতে গিয়ে শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে।
২৬ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শুভাঢ্যা ইউনিয়নের কালীগঞ্জ এলাকার শাকিল (২১), খেজুরবাগ এলাকার মাসুদুর মাউলা (২৪) ও শাহ আলম (৪৪)।
২৮ মিনিট আগে