দ্বাদশ সংসদ নির্বাচনে ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের বাঁশি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রিন্টু আনোয়ার নির্বাচন প্রত্যাখ্যান করে ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে নির্বাচন প্রত্যাখ্যানের বিষয়ে রিন্টু আনোয়ার বলেছেন, ‘আমি বিগত ১০–১২ দিন দাগনভূঞা-সোনাগাজী নির্বাচনী এলাকার বহু স্থানে ভোটার, সুশীল সমাজ, সাংবাদিক এবং ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেছি। এতে আমার কাছে মনে হয়েছে, স্থানীয় জনগণ এখানে গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি পুরোপুরি আস্থা হারিয়ে ফেলছে। নির্বাচন ব্যবস্থাপনার প্রতিও তাঁদের কোনো বিশ্বাস নেই। ‘আমার ভোটের কোনো মূল্য নেই’–এমন ভাবনা তাদের মনের মধ্যে আসন করে নিয়েছে।’
বিজ্ঞপ্তি আরও বলা হয়, ‘এটি গণতন্ত্রের জন্য অশনিসংকেত। আমি গণসংযোগে মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছি। কিন্তু মানুষ ভোট দিতে যাওয়ার জন্য রাজি নয়। তারা বলছে ভোট দিয়ে কি হবে? এমপিতো নির্ধারণ হয়েই আছে। শুধু ঘোষণা বাকি।’
এতে আরও বলা হয়, ‘এমতাবস্থায় সাধারণ ভোটারদের মনোভাবের প্রতি শ্রদ্ধা জানিয়ে, জানমালের নিরাপত্তার স্বার্থে আমি রিন্টু আনোয়ার এই সংসদ নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিলাম। অর্থাৎ আমি এই তথাকথিত ‘‘ডামি’’ নির্বাচন অংশ নিচ্ছি না।’
এ বিষয়ে জানতে চাইলে ফেনী জেলার জাতীয় পার্টির সাবেক সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী রিন্টু আনোয়ার আজকের পত্রিকাকে বলেন, মানুষের কাছে ভোট চাইতে গেলে তাঁরা কেন্দ্রে যেতে ইচ্ছুক নেই এমন মন্তব্য করছেন। এ ছাড়া সুষ্ঠু নির্বাচন হওয়ার মোটেও সম্ভাবনা নেই। তাই তিনি সরে দাঁড়িয়েছেন।
রিন্টু আনোয়ারের নির্বাচন থেকে সরে দাঁড়ানো ও অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘জেলা রিটার্নিং কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী এখানে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করার লক্ষ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে, নিঃসন্দেহে নির্বাচন সুষ্ঠু হবে। তারপরও কেউ নির্বাচন থেকে সরে দাঁড়ালে আমাদের করণীয় কিছু নেই।’
উল্লেখ্য, ফেনী-৩ আসনে জাতীয় পার্টির মাসুদ উদ্দিন চৌধুরী (লাঙল), স্বতন্ত্র প্রার্থী হাজী রহিম উল্যাহ (ঈগল), তৃণমূল বিএনপির আজিম উদ্দিন আহমেদ (সোনালী আঁশ), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আবু নাছের (চেয়ার), বাংলাদেশ সুপ্রিম পার্টির তবারক হোসেন (একতারা), বাংলাদেশ ইসলামী ফন্টের নিজাম উদ্দিন (মোমবাতি), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের এবিএম জোবায়ের (ছড়ি), স্বতন্ত্র প্রার্থী ইশতিয়াক আহমেদ (কাঁচি) ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাশেম আজাদ (ট্রাক) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২৪ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
২৭ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে