
রমজানে এক টাকা লাভে পণ্য বিক্রির কারণে ভোক্তা অধিকারের সম্মাননা পেয়েছেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জের ব্যবসায়ী শাহ আলম। বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় গতকাল শুক্রবার তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শাহ আলমের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চরকুমিরা গ্রামের কাজল হক মালের ছেলে শাহ আলম। তিনি বাড়ির পাশে মধ্যচর কুমিরা নামক স্থানে চালতা তলা এলাকায় নিজের ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। মাহে রমজান এলেই এক টাকা লাভে পণ্য বিক্রি করেন তিনি। ২০২৩ সালে রমজান মাসে ব্যবসায়ী শাহ আলম মাত্র এক টাকা লাভে পণ্য বিক্রি শুরু করেন। তারই ধারাবাহিকতায় এবারও এক টাকা লাভে পণ্য বিক্রি করছেন তিনি। তাঁর এই মহতী উদ্যোগ নিয়ে প্রতিবেদনও হয়েছে আজকের পত্রিকায়।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন চাঁদপুর জেলার ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন রুবেলের নজরে আসে। এতে শাহ আলমের বিস্তারিত তথ্য সংগ্রহ করে তাঁকে পুরস্কৃত করার আশ্বাস দেন।
এ বিষয়ে ব্যবসায়ী শাহ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর আমাকে “বেস্ট প্র্যাকটিস” সম্মাননা দিয়েছে। প্রথমেই আমি সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। আপনাদের কারণে আমি সম্মানিত হয়েছি। আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। যেন সব সময় এভাবে মানুষের পাশে থাকতে পারি।’
তিনি আরও বলেন, ‘আমি বাণিজ্য প্রতিমন্ত্রীর কাছে অনেক দাবি তুলে ধরেছি। আমরা ব্যবসায়ীরা যদি কমে পণ্য কিনতে পারি, তাহলে মানুষকে কমে পণ্য বিক্রি করতে পারব। তিনি আমাকে সব রকমের সহায়তার আশ্বাস দিয়েছেন।’

ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
৪ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
১৬ মিনিট আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
২০ মিনিট আগে
বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
৪৪ মিনিট আগে