
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী) আসনের আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়েছেন বলে পুলিশ জানিয়েছে । আজ রোববার (৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে খুলশীর পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।
তাঁরা হলেন শান্ত বড়ুয়া (২৪) ও মো. জামাল (৩৫)। দুজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাড়িঁর ইনচার্জ নুরুল আলম আশেক জানান, গুলিবিদ্ধ দুই জনকে চমেক হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে ভর্তি করার পর চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ বলছে, চট্টগ্রাম-১০ আসনের খুলশীর পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রের বাইরে স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মো. মনজুর আলম ও আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর কর্মীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় উল্লিখিত দুই জন গুলিবিদ্ধ হয়েছেন। এরপর তাঁদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পরপরই ভোটকেন্দ্রের বাইরে পুলিশ, বিজিবি ও র্যাবের সরব উপস্থিতি দেখা গেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সরেজমিন পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ ঘুরে দেখা গেছে, বেলা ১১টায় গোলাগুলি ও সংঘর্ষের পর কিছুটা আতঙ্ক বিরাজ করায় ভোটার উপস্থিতি কমে গেছে।
এই বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেয়ামত উল্লাহ জানান, কেন্দ্রের বাইরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে গোলাগুলিতে দুজন আহত হয়েছে। পুলিশ মোতায়েন করা আছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।
এ বিষয়ে চট্টগ্রাম-১০ (পাহাড়তলী- ডবলমুরিং) সহকারী রিটার্নিং অফিসার .মো, মোস্তফা কামাল (১৩, ১৪ ও ২৪, ২৫ নম্বর ওয়ার্ড) বলেন, ‘আমি কন্ট্রোলরুমে আছি। প্রিসাইডিং অফিসার থেকে শুনেছি ঘটনাটি ৬৭ নম্বর কেন্দ্রের বাইরে ঘটেছে। ভেতরে কোনো ধরনের সমস্যা হয়নি।’
পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের প্রিসাইডিং অফিসার মো.মিজান উদ্দীন খান জানান, এই কলেজের চার কেন্দ্রে মোট ভোটার ১১ হাজার ১৫৩ জন।

সংবাদ প্রকাশের জেরে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বারী দুলালকে হাসপাতালে দেখতে গেছেন রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী। আজ রোববার তিনি গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহত সাংবাদিকের চিকিৎসার খোঁজখবর নেন।
১ মিনিট আগে
হামলার পর এনসিপির একাধিক নেতা ফেসবুকে পোস্ট দিয়ে এ ঘটনার জন্য বিএনপিকে দায়ী করেছেন। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, যুগ্ম সদস্যসচিব তারেক রেজা এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ তাঁদের পোস্টে এ অভিযোগ করেন।
১২ মিনিট আগে
মুন্সিগঞ্জ সদর উপজেলার তিন বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে মেয়াদবিহীন পণ্য বিক্রি, খাদ্যে ক্ষতিকর রঙ ব্যবহার এবং নির্ধারিত দামের বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১৭ মিনিট আগে
পঞ্চগড় সদর উপজেলার বুড়িরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটির দিনে চুরির ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের তালা ভেঙে সততা স্টোরে রাখা সব টাকা নিয়ে যাওয়ার পাশাপাশি ১১টি ফ্যান, একটি সাউন্ড সিস্টেমসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করেছে চোরেরা। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি স্ক্রু ড্রাইভার বিদ্যালয়ে ফেলে যায় তারা।
১৭ মিনিট আগে