
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত নোয়েলিন হেইজার। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান তিনি। সেখানে পৌঁছে প্রথমে তিনি বিশ্ব খাদ্য সংস্থা পরিচালিত ই-ভাউচার সেন্টার পরিদর্শন করেন।
দিনব্যাপী পরিদর্শনে ক্যাম্পে পরিচালিত জাতিসংঘের অন্যান্য সংস্থার কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি রোহিঙ্গা যুবক, নারী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন জাতিসংঘের এই প্রতিনিধি। পরে, হেইজারের এই সফর নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইউএনএইচসিআরের মুখপাত্র পোর্টিলা রেজিনা।
পোর্টিলা রেজিনা বলেন, ‘রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে কাজ করছে জাতিসংঘ। যা নোয়েলিন হেইজারের সফরে গুরুত্ব পাচ্ছে।’
জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত নোয়েলিন হেইজারের বাংলাদেশ সফর নিয়ে বিশ্লেষকেরা বলছেন, তার এই সফর রোহিঙ্গা ইস্যুতে বিশেষ গুরুত্ব বহন করছে।
গতকাল সোমবার চার দিনের সফরে ঢাকায় পৌঁছান নোয়েলিন হেইজার। মহাসচিবের দূত হিসেবে নিয়োগের পর গত সপ্তাহে প্রথমবারের মতো মিয়ানমার সফরের পরপরই তিনি বাংলাদেশে এলেন। অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দোজাসহ সংশ্লিষ্ট সফরসঙ্গীরা এ সময় হেইজারের সঙ্গে ছিলেন।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৭ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে