
সোনার বাংলা ট্রেনের টিকিট বেশি দামে বিক্রি করার সময় রেলওয়ের নিরাপত্তাবাহিনীর (আরএনবি) দুজনকে হাতেনাতে আটক করেছে র্যাব-৭। সোমবার রাতে চট্টগ্রাম স্টেশন থেকে তাঁদের আটক করা হয় বলে র্যাবের পক্ষ থেকে বলা হয়।
র্যাব জানায়, এই দুজনের কাছ থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা সোনার বাংলা ট্রেনের ৯টি টিকিট পাওয়া গেছে। এসব টিকিট তাঁরা বেশি দামে কালোবাজারে বিক্রি করার জন্য চেষ্টা করছিল।
আটক দুজন হলেন- চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে দায়িত্বরত হাবিলদার মো. রবিউল ইসলাম ও সিপাহি মো. ইমরান। আরএনবির সহকারী কমান্ড্যান্ট সত্যাজিত দাশ আজকের পত্রিকাকে বলেন, আটক দুজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
গত কয়েক মাস আগে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন টিকিট কালোবাজারি নিয়ে ‘টিকিট কালোবাজারিতে জড়িত রেলের কর্মচারীরাই’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন করে আজকের পত্রিকা। ওই প্রতিবেদনে রেলের আরএনবির সদস্য ছাড়াও বুকিং সহকারী ও একজন স্টেশন মাস্টার কালোবাজারিতে জড়িত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এরপরপরই জড়িত আরএনবির সদস্যদের বদলি করা হলেও রেলওয়ের কর্মচারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি রেলওয়ে।

নান্দাইল-হোসেনপুর-পাকুন্দিয়া পর্যন্ত ৩০ কিলোমিটার সড়কটি খানাখন্দে ভরে গেছে। ভাঙাচোরা আর অপ্রশস্ত সড়কটি দিয়ে যাতায়াত করতে দুর্ভোগ পোহাচ্ছে বিভিন্ন যানবাহনের যাত্রীরা। আধা ঘণ্টার পথ পাড়ি দিতে দেড়-দুই ঘণ্টা লেগে যাচ্ছে তাঁদের।
৭ মিনিট আগে
সাহিত্য-সাংস্কৃতিক কর্মকাণ্ড এগিয়ে নিতে বরগুনা পৌরসভার উদ্যোগে নির্মাণ করা হয় অডিটরিয়াম মিলনায়তন (টাউন হল)। ভবন নির্মাণ হলেও ভেতরের আনুষঙ্গিক কাজ বাকি। সে কারণে ছয় বছর ধরে পড়ে আছে ভবনটি। ব্যবহার না হওয়ায় চুরি হয়ে গেছে দরজা-জানালা। পরিণত হয়েছে গোয়ালঘর ও মাদকসেবীদের আড্ডাস্থলে।
৪২ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে ‘মোবাইল ফোন সেট নিয়ে বিরোধের জেরে’ প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম মো. সাকিব (২৪)। তাঁর বাড়ি চান্দগাঁও থানার সিঅ্যান্ডবি এলাকায়।
৩ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইয়াবাসহ আটক এক যুবক হাতকড়া নিয়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা গ্রামে এ ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে