
অসুস্থ আত্মীয়কে দেখতে প্রতিবেশী মরিয়ম বেগমকে নিয়ে বাড়ি থেকে বের হন রোকসানা আক্তার ওরফে পারুল আক্তার (৩০)। রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতিতে আসা যাত্রীবাহী লেগুনাচাপায় ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ সময় গুরুতর আহত হন মরিয়ম বেগম। আজ শনিবার বেলা সোয়া ১১টায় পৌর সদরের দক্ষিণ বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আব্দুল হাকিম বিষয়টি নিশ্চিত করেন।
নিহত পারুল পৌর সদরের আমিরাবাদ এলাকার নুরুল আলমের মেয়ে।
প্রত্যক্ষদর্শীর বরাতে হাইওয়ে পুলিশ জানায়, সকালে পৌর সদরের দক্ষিণ বাইপাস (মডার্ন হাসপাতালের সামনে) এলাকায় দুই নারী রাস্তা পারাপারের সময় ঢাকামুখী সড়কে বেপরোয়া গতিতে আসা একটি লেগুনা তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রোকসানা আক্তারের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন মরিয়ম বেগম। আহত মরিয়মকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আব্দুল হাকিম আজাদ আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও লেগুনাটি আটক করে ফাঁড়িতে এনে রাখা হয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নিহত নারীর মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কুড়িগ্রামের রৌমারীতে দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সাজুর বাড়িতে মাদক উদ্ধারের নামে অভিযানের বিষয়ে তদন্ত কমিটি করেছে কুড়িগ্রাম জেলা প্রশাসন। রৌমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান কোনো খারাপ উদ্দেশে (ইলমোটিভ) ওই অভিযান চালিয়েছিলেন কি-না, তা খতিয়ে দেখতে...
৭ মিনিট আগে
নোয়াখালী জেলাকে পৃথক প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। এতে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে আশপাশের সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়।
১৮ মিনিট আগে
কক্সবাজারের মহেশখালীতে সাগরে মাছ ধরার ট্রলার ডুবে নিখোঁজ এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মরদেহের সংখ্যা দাঁড়াল তিনজনে। আজ শুক্রবার বেলা ১২টার দিকে বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছেন আরেক জেলে।
৪১ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে পুকুরে বিষ প্রয়োগ করে সাড়ে ১৬ হাজার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে মাছচাষি মো. বাদশা মিয়ার প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘি গ্রামের জগদীশ মোড় এলাকায় এ ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে