
ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহাসড়কের ওপর টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল বুধবার রাতে সদর উপজেলার উত্তর সুহিলপুরে আজিজের গোষ্ঠী ও উকিলের গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষ হয়। এ সময় তারা কুমিল্লা-সিলেট মহাসড়ক তিন ঘণ্টা আটকে সংঘর্ষ চালায়।
সংঘর্ষে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এ সময় ইটপাটকেল নিক্ষেপ আর পাল্টাপাল্টি ধাওয়ায় এলাকাজুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। বন্ধ হয়ে যায় ওই মহাসড়কে যান চলাচল।
স্থানীয় বাসিন্দারা জানান, গত চার-পাঁচ দিন আগে বিতর্কের জেরে উকিলের গোষ্ঠীর সাদ্দাম আজিজের গোষ্ঠীর আক্তারকে থাপ্পড় মারেন। এ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা চলতে থাকে। গতকাল বিকেলে বিষয়টি মীমাংসার জন্য সালিস বসে। কিন্তু তাতে সমাধান না হওয়ায় রাতে দুই গোষ্ঠীর লোকজন মহাসড়কের ওপর সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তার নিয়ে আজিজের গোষ্ঠী ও উকিল গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জেরে গতকাল সন্ধ্যার পর থেকে দুই গোষ্ঠীর লোকজন সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

ভোলার বোরহানউদ্দিনে সুইটি রানী শিল নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর বাটামারা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
১১ মিনিট আগে
চার দিনের ব্যবধানে কোটচাঁদপুরে নিখোঁজ হয়েছে দুই কিশোর। তাদের একজন উপজেলার গুড়পাড়া গ্রামের মহিদুল ইসলামের ছেলে মাদ্রাসাছাত্র বিপ্লব হোসেন (১২) ও অন্যজন দুতিয়ার কুঠি গ্রামের রবিউল ইসলামের ছেলে ফরহাদ হোসেন (১৪)। বিষয়টি নিয়ে উভয় পরিবার থানায় জিডি করেছে। কিন্তু সন্তানদের কোনো খোঁজ না পেয়ে চরম
১১ মিনিট আগে
তারাকান্দায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এ নিয়ে শহরে টানটান উত্তেজনা বিরাজ করছে।
২৫ মিনিট আগে
বরগুনার তালতলীতে গাছ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সোহেল খান (৩২) নামের এক যুবক মারা গেছেন। এ সময় তাঁকে উদ্ধার করতে গিয়ে তাঁর বাবা আব্দুল আজিজ খান গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার উত্তর কড়াইবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা..
৩৬ মিনিট আগে