কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে জোয়ারের পানিতে ভেসে আসা আরও একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ পাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ নিয়ে দুই দিনের ব্যবধানে তিনটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
এর আগে বুধবার সাবরাং মুণ্ডার ডেইল নৌকা ঘাট সমুদ্র সৈকত থেকে এক নারী ও বৃহস্পতিবার উখিয়ার ইনানী সমুদ্র সৈকতের পাটোয়ারটেক পয়েন্ট থেকে মাথাবিহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে সমুদ্র সৈকতে জোয়ারের পানিতে অর্ধগলিত একটি মরদেহ ভেসে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মরদেহের নাম–পরিচয় জানা যায়নি, তবে বয়স আনুমানিক ৩৫ বছর।
তারা আরও জানান– ধারণা করা হচ্ছে, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দারা পালিয়ে সাগরপথে মালয়েশিয়ায় পাড়ি জমাতে গিয়ে দুর্ঘটনার শিকার হতে পারেন।
এ বিষয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, তিনদিনে ৩টি মরদেহ উদ্ধারের বিষয়টা গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। এর মধ্যে ক্লু উদ্ঘাটন করতে গিয়ে টেকনাফের সাবরাংয়ে যে নারীর মরদেহ পাওয়া গিয়েছে, তার কাছ থেকে মিয়ানমার ও মালয়েশিয়ার দুইটি মোবাইল নম্বর পাওয়া গেছে।’
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, ট্রলার যোগে মিয়ানমার থেকে মালয়েশিয়া পাড়ি জমাতে গিয়ে দুর্ঘটনার মতো ঘটনা ঘটে থাকতে পারে। তবে নিশ্চিত না হওয়াতে তদন্ত কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম আজকের পত্রিকাকে বলেন, ‘সেন্টমার্টিন দ্বীপে একটি অর্ধগলিত মরদেহ ভেসে আসার খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। তবে, মরদেহের পরিচয় জানা যায়নি। মরদেহটির ফিঙ্গার প্রিন্ট ও ডিএনএ টেস্ট সংরক্ষণ করা হয়েছে।’
ওসি বলেন, ‘সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে সাবরাং মুন্ডার ডেইল এলাকার সৈকত থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক নারীর অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হলেও পরিচয় জানা যায়নি বলে জানান তিনি।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে