চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে মহানগর গোধূলির ৫টি টিকিটসহ এক কালোবাজারিকে আটক করেছে রেলওয়ের নিরাপত্তাবাহিনী (আরএনবি)। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে তাঁকে আটক করা হয়।
রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালামত উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘ওই ব্যক্তি টিকিটের মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করার সময় সন্দেহ হলে আমরা তাঁকে আটক করি। তিনি স্বীকার করেছেন তিনি একজন টিকিট কালোবাজারি। তাঁকে জিআরপি থানায় সোপর্দ করা হয়েছে।’
ওসি জানান, ঈদকে সামনে রেখে কালোবাজারি প্রতিরোধে রেলওয়ে স্টেশনে আরএনবি সদস্যদের নজরদারি বৃদ্ধি করা হয়। পাশাপাশি আরএনবি সদস্যদের সদা সতর্ক রাখা হয়।
আরএনবি কমান্ড্যান্ট (সদর) সত্যজিৎ দাশ জানান, ঈদ যাত্রায় টিকিট কালোবাজারিদের দৌরাত্ম্য বন্ধের জন্য বিভিন্ন কৌশলে ইউনিফরম ও সাদা পোশাকে আরএনবি চৌকি (জেনারেল), অস্ত্র শাখা ও গোয়েন্দা শাখার অফিসার ও সদস্যদের নিয়োজিত রাখা হয়েছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে